ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ | ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
Ads World
ব্রেকিং নিউজ
সিলেটের ৮০০ কিলোমিটার সড়ক উন্নয়নের লক্ষ্যমাত্রা সরকারের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির৫২ বছরের ক্যামেরা-জীবনের সহযাত্রী অসুস্থ আতার পাশে সিউক চেয়ারম্যান কয়েস লোদীসুবিধাবঞ্চিত, ছিন্নমূল ও অসহায় শিশুদের মাঝে UYBDS-এর অন্নছায়া প্রজেক্টের মাধ্যমে খাবার ও শিক্ষা সামগ্রী বিতরণএপেক্স ক্লাব অব গ্রীন হিলস এর দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিতশিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ফি উপেক্ষা করে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত ভর্তি ফি ও পুনঃ ভর্তি ফি গ্রহণ করা চলবে নাইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান৮০তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএমবিএফের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিতবিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নির্বাচন সম্পন্ন সভাপতি আরিফ, সম্পাদক নুরুল ও কোষাধ্যক্ষ রুবেলগোপালগঞ্জে আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রীসীমান্তের এপারে কেউ অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
বিনোদন

এমপি এম এ মালিকের বাড়িতে অগ্নি সংযোগ ও দেশব্যাপী আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে সাবেক যুবদল নেতৃবৃন্দের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

সিলেট-৩ আসনের বিএনপি দলীয় এমপি এম এ মালিকের বাড়িতে অগ্নি সংযোগ, দেশব্যাপী আওয়ামী নৈরাজ্য এবং দেশকে অস্থিতিশীল করার দেশী-বিদেশী চক্রান্তের প্রতিবাদে সাবেক ছাত্রনেতা ও মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি মঈনুল ইসলাম ও সাবেক ছাত্রনেতা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি কবির উদ্দিনের নেতৃত্বে সাবেক যুবদল নেতৃবৃন্দ সহ জাতীয়তাবাদী পরিবারের সকল স্তরের অংশগ্রহণে সিলেটের প্রাণকেন্দ্র নয়াসড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল কোর্ট পয়েন্টে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

উক্ত সমাবেশে বক্তারা কঠোর ভাষায় সাংসদ এম এ মালিকের বাসভবনে সন্ত্রাসী আক্রমনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা দেশব্যাপী আওয়ামী নৈরাজ্যের তীব্রতাকে প্রতিহত করতে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ এবং রাষ্ট্রদ্রোহী, সমাজবিদ্বেষী আওয়ামী সন্ত্রাসীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান জানান।

মঈনুল ইসলামের সভাপতিত্বে ও কবির উদ্দিনের সঞ্চালনায় মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি জুয়েল আহমদ জুবেদ, জেলা যুবদলের সাবেক সহ সভাপতি ডিএইচ খান মিশু, মহানগরের সাবেক সহ সভাপতি মালেক বক্স, জেলার সাবেক সহ সভাপতি আবু হানিফ, জেলা যুবদলের সহ সভাপতি মির্জা জাহেদ, মহানগরের সাবেক সহ-সভাপতি সল্টি দাস, মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি মো. শাহজাহান মিয়া, সুদীপ চৌধুরী কৃষ্ণ, যুবদলের সাবেক সিনিয়র সদস্য বি পি দেব শুভ, জাহেদ আহমদ, মাসুক আহমদ, বিএনপি নেতা এস.এ. খাঁন ছাইম, সাইফুল ইসলাম আলম, ইসমাইল হোসেন খোকন, কোতোয়ালী থানা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক ইফতেখার আহমদ চৌধুরী রুমেল, এনাম খান, সাবেক যুবদল নেতা আব্দুল মালেক নাছের, মিজানুর রহমান, জামাল আহমেদ, সাদ্দাম হোসেন আজাদ, মো. রাসেল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

Ads World
মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই
Ads World