ঢাকা, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ | ২৩ কার্তিক ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
ব্রেকিং নিউজ
শহীদ জিয়ার সততা ও দেশপ্রেমের উচ্চতম মানদণ্ডকে সামনে রেখেই আমাদের পথ চলতে হবে: খন্দকার মুক্তাদিরসিপাহী-জনতার অভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জাসদ ও যুবজোট সিলেটের আলোচনা সভা অনুষ্ঠিতঅক্টোবরে নিত্যপণ্যের দাম বেড়েছে ৪.৩৯ শতাংশ, সবচেয়ে বেশি মাছেরসাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার৫ ঘণ্টা পর রেল-সড়ক অবরোধ কর্মসূচি তুলে নিয়েছে স্থানীয়রাবান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে এক যুবদল নেতার লাশ উদ্ধার করলো পুলিশআমির হামজার অডিও কথোপকথন নিয়ে অনড় অবস্থানে রাশেদ খাঁনশিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েনরেডি হও জামায়াত, তোমাদের পাকিস্তানে পাঠানো হবে: পাপিয়ানিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ
ব্রেকিং নিউজ

বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে এক যুবদল নেতার লাশ উদ্ধার করলো পুলিশ

​নিউজ ডেস্ক –

বান্দরবান সদর উপজেলার কসাইপাড়া এলাকার পাহাড়ি ঝিরি থেকে শরীফ (৩৮) নামে যুবদলের এক নেতার লাশ উদ্ধার করেছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

রোববার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়রা ঝিরিতে লাশটি ভাসতে দেখে পুলিশ ও নিহতের পরিবারকে খবর দেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

শরীফ বান্দরবান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং শহরের তালুকদার পাড়ার বাসিন্দা জহিরের ছেলে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, কসাইপাড়া এলাকায় স্থানীয়রা কাজ করতে গেলে ঝিরিতে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান জেলা পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার বলেন, শহরের কসাই পাড়া এলাকার একটি ঝিরি থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত শেষে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই