ঢাকা, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ | ১৮ কার্তিক ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
বিজ্ঞাপন
ব্রেকিং নিউজ
প্রশাসক বরাবর স্মারকলিপি সিসিকের ২৪১ কর্মচারীর, ৭ দিনের আল্টিমেটামে আন্দোলনের হুশিয়ারিসিলেট বিভাগ ও জেলা পর্যায়ে টানা তিনবার শ্রেষ্ঠ যুব সংগঠক হলেন মো. কামালব্যাটারি চালিত যানবাহনের বিধিমালাকে স্বাগত জানালেও বেশ কিছু অস্পষ্টতা দুর করার আহ্বান সংগ্রাম পরিষদেরদক্ষ ও ত্যাগী নেতৃত্বই সিলেটের সম্মান বৃদ্ধি করে: বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকউচ্চতর উশু প্রশিক্ষণ শেষে চীন থেকে দেশে ফেরায় আনোয়ার হোসেনকে সংবর্ধনা প্রদানঢাকা মহানগর উত্তর বিএনপির নেতৃবৃন্দকে পিপি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের অভিনন্দন ও শুভেচ্ছাকালী পূজা উপলক্ষে পটকা বর্জন ও বিক্রি বন্ধের দাবিতে ব্যবসায়ীদের সাথে পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় ও স্মারকলিপি প্রদানওসমানী মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলা: বিচার দাবি সাংবাদিক লেখক ঐক্য পরিষদেরগোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভাকোটালিপাড়ার দুটি বিদ্যালয়ে টিউবওয়েল,খেলার সামগ্রী চুরি হলেও কর্তৃপক্ষ উদাসীন
ব্রেকিং নিউজ

ব্যাটারি চালিত যানবাহনের বিধিমালাকে স্বাগত জানালেও বেশ কিছু অস্পষ্টতা দুর করার আহ্বান সংগ্রাম পরিষদের

রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর শাখার উদ্যোগে এক কর্মীসভা সোমবার (২ নভেম্বর) বিকাল ৪টায় ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি শহিদ আহমদ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আবু জাফর, সংগ্রাম পরিষদের মনজুর আহমদ, আনিছুর রহমান, সৈকত আহমদ,মিজান মিয়া,অজয় পাল,আব্দুল্লাহ, হোসেন আহমদ,সমছু মিয়া,রণি আহমদ, দুলাল মিয়া, মাহফুজ আহমদ, সজিব মিয়া প্রমূখ।

কর্মীসভায় বক্তারা,ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকের জন্য বিধিমালা প্রনয়ন করার সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিধিমালাকে বিদ্যমান গাড়ি উচ্ছেদের হাতিয়ার না করে আদর্শ কাঠামোকে সুনির্দিষ্ট করে বর্তমানে রাস্তায় চলাচলরত গাড়ির কাঠামো পরিবর্তনের জন্য কমপক্ষে ২ বছর সময় দেয়াসহ নিরাপত্তার স্বার্থে অনুমোদন প্রক্রিয়ায় BRTAকে ও চালকদের লাইসেন্সকে অন্তর্ভুক্ত করা এবং নিবন্ধন-নবায়ন ফি কমানোর দাবি জানান।

বক্তারা বলেন, ২০১৩ সাল থেকে সংগ্রাম পরিষদ ব্যাটারিচালিত যানবাহনের জন্য নীতিমালা ও বিধিমালা প্রণয়ন এবং তার ভিত্তিতে গাড়ির নিবন্ধন, চালকদের লাইসেন্স ও রুট পারমিট প্রদানসহ ১০ দফা দাবিতে আন্দোলন করে আসছিল। ৬০ লক্ষ ব্যাটারিচালিত যানবাহনের সাথে যুক্ত ৩ কোটি মানুষের এই খাতের জন্য ১৩ বছর পর হলেও প্রথমবারের মত ব্যাটারিচালিত যানবাহনের জন্য সরকার একটি আনুষ্ঠানিক বিধিমালা প্রনয়ন করার সিদ্ধান্তকে সংগ্রাম পরিষদ প্রাথমিকভাবে স্বাগত জানায়। বিধিমালাকে স্বাগত জানালেও বেশ কিছু অসংগতি বা অস্পষ্টতা থাকায় তাতে সংশোধনের দাবি জানান নেতৃবৃন্দ। তারা বলেন, এই নীতিমালায় সিটি কর্পোরেশনের বাইরে সকল জেলাকে অন্তর্ভুক্তি বিষয়ে স্পষ্টকরণ না করলে জটিলতা বাড়বে। ই-রিক্সা বুয়েট স্বীকৃত আদর্শ গঠন কাঠামো যুক্ত না হলে চালককে শাস্তি দেয়ার কথা বলা হয়েছে।অথচ আদর্শ কাঠামো অর্থাৎ “প্রযুক্তিগত মানদন্ড ও নিরাপত্তা সংশ্লিষ্ট আবশ্যকীয় ডিজাইন স্পেসিফিকেশন মোতাবেক কাঠামোগত সংশোধন” বিষয়ে বিধিমালায় সুনির্দিষ্ট করে অন্তর্ভুক্ত করা হয়নি ও আদর্শ কাঠামোতে বর্তমান চলাচলকৃত গাড়িগুলিকে রূপান্তরের জন্য সময়সীমা নির্ধারণ করা হয়নি। নেতৃবৃন্দ বিধিমালার মধ্য দিয়ে বিদ্যমান যানবাহনকে উচ্ছেদের ঝুঁকিতে না ফেলে কাঠামোগত সংশোধনের জন্য কমপক্ষে ২ বছর সময়সীমা নির্ধারণ করার দাবি জানান। একইসাথে ই-রিকশার আবেদন ফরমে সেই সংশ্লিষ্ট সংশোধনের ধারা সং্যুক্ত করার ও আহ্বান জানান।

নেতৃবৃন্দ আরও বলেন,২ সিটের ই-রিক্সার জন্য ৮০০০ টাকা এককালীন নিবন্ধন ফি ও বাৎসরিক ৪০০০টাকা নবায়ন ফি এবং ৪ সিটের ই-রিক্সার জন্য ১০’০০০ টাকা এককালীন নিবন্ধন ফি ও বাৎসরিক ৫০০০টাকা নবায়ন ফি নির্ধারণ করা হয়েছে যা অত্যন্ত ব্যায়বহুল। নেতৃবৃন্দ এই ফি কমানোর দাবি জানান।ব্যাটারিচালিত যানবাহনের প্রধান অংশীদার চালক,অথচ সেই চালকের লাইসেন্স প্রসংগে বিধিমালার ৭ টা অধ্যায়, ২১ টি ধারা ও ৪ টি তফসিলের কোথাও উল্লেখ করা হয়নি। কিন্তু চালককে বিপজ্জনক চালনা, অতিরিক্ত গতিতে চালানোসহ নানাবিধ কারণে শাস্তির আওতায় আনার কথা বলা হয়েছে। ব্যাটারিচালিত যানবাহনের উৎপাদনকারী প্রতিষ্ঠানকে লাইসেন্স নেয়ার সুপারিশ করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে কিন্তু সেখানেও যানবাহন নিয়ন্ত্রনকারী সরকারি সংস্থা BRTAকে এই বিধিমালায় অন্তর্ভুক্ত করা হয়নি। এই যানবাহনকে বিধিমালায় অন্তর্ভুক্ত করা হলেও বিধিমালার কোন পর্যায়েই BRTA অন্তর্ভুক্ত না হলে যানবাহনের ফিটনেস বা চালকের লাইসেন্স নিশ্চিত করা কঠিন হবে এবং এই ব্যাটারিচালিত যানবাহনকে একটি নিরাপদ যানে রূপান্তর করা দুরূহ হবে।
চার্জিং স্টেশন বা ব্যাটারিচালিত যানবাহনের বিদ্যুৎ সংযোগের বিশেষ মিটার স্থাপন অনুমোদন ও গ্যারেজের ট্রেড লাইসেন্সসহ বেশ কিছু বিষয়ে যে জটিলতা ছিল সে বিষয়েও এই বিধিমালায় স্পষ্ট করে  কিছু বলা হয়নি। এ ধরনের আরো বেশ কিছু বিষয় আছে যা বিধিমালাতে আসে নি বা স্পষ্ট হয়নি।
বক্তারা, লাইসেন্স নিয়ে কোন ধরনের অনিয়ম,দুর্নীতি,স্বজনপ্রীতি ও দলীয়করণ না করে প্রকৃত চালক-মালিকের লাইসেন্স প্রাপ্তি নিশ্চিত করার আহ্বান জানান। একইসাথে নেতৃবৃন্দ বিধিমালাকে সিটি কর্পোরেশন বাইরে সারাদেশকে অন্তর্ভুক্তির বিষয়ে স্পষ্টিকরণ, গাড়িসহ সকলের নিরাপত্তার স্বার্থে এবং অনুমোদন প্রক্রিয়ায় BRTAকে ও লাইসেন্সের সংজ্ঞায় চালকদের লাইসেন্স নেয়াকে অন্তর্ভুক্ত করা, আদর্শ কাঠামোকে সুনির্দিষ্ট করার দাবি জানান।
মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই