ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬ | ৬ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
ব্রেকিং নিউজ
বড় পরিসরে ম্যারাথন আয়োজন করবে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ: চেয়ারম্যান কয়েস লোদীইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্নপ্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যুবদল নেতা রুবেলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিতসকল নৈরাজ্য অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে আলহাজ্ব মাওলানা এমরান আলমআদালতে বিচারাধীন মামলায় ভোগান্তি লাঘব করে রায় কার্যকর ও দ্রুত নিষ্পত্তির দাবীতে সিলেটে নাগরিক সমাজের মানববন্ধনপুঁজিবাদী দুঃশাসনের বিরুদ্ধে সাম্যের সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করুন: রাজেকুজ্জামান রতনঅধ্যাপক ডা. নুরুল আম্বিয়া চৌধুরীর স্মরণে জালালাবাদ রোটারি ক্লাবের শোকসভাগোপালগঞ্জে জেল সুপারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগবিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা শিক্ষার প্রসার ও মানবকল্যাণে প্রবাসীদের অবদান অনন্য : তাহসিনা রুশদীর লুনা এমপিটুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির ১২ নেতাকর্মীর পদত্যাগ
ব্রেকিং নিউজ

আদালতে বিচারাধীন মামলায় ভোগান্তি লাঘব করে রায় কার্যকর ও দ্রুত নিষ্পত্তির দাবীতে সিলেটে নাগরিক সমাজের মানববন্ধন

সারাদেশে আদালতে বিচারাধীন মামলাগুলো নিয়ে বাদী ও বিবাদী পক্ষ দিনের পর দিন ঘুরতে হচ্ছে। হচ্ছে না দ্রুত নিষ্পত্তি। কেউ কেউ মামলা পরিচালনায় ভোগান্তির শিকার হচ্ছেন। অসহায়রা পড়ছেন চরম বিপাকে। কোন কোন প্রভাবশালী আসামিদের বিরুদ্ধে মামলা করে বিচারের আশায় অনেক বাদী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। আবার সাক্ষীদের হুমকি-ধামকি  বা অন্যভাবে ম্যানেজ করে মামলাকে ভিন্ন কাজে প্রবাহিত করার চেষ্টা ও করছেন কেঊ কেঊ। এমন ধরনের ভোগান্তির বিষয়ে বিভিন্ন ভুক্তভোগীদের মাধ্যমে অবগত হওয়ায় ইয়াসমিন চৌধুরীর  দায়ের করা প্রতারণা ও অর্থ আত্মসাৎ এর মামলা, আলোচিত শহীদ সাংবাদিক এটিএম তোরাব হত্যা মামলা, র‍্যাব সদস্য ইমন হত্যা মামলা সিলেটে আলোচিত শিশু ফাহিমা হত্যা মামলা, সিলেটে আলোচিত রায়হান হত্যা মামলা    সহ  সারাদেশের  বিচারাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তি ও রায় কার্যকর এবং উভয় পক্ষ সম্মত হলে আপোষ মীমাংসা করার দাবী জানিয়েছেন সরকারের কাছে একাধিক ভুক্তভোগীদের সাথে নিয়ে সিলেটের নাগরিক সমাজ।

শনিবার (২১ নভেম্বর) বিকেল ৪টায় সিলেট নগরীর কোর্ট পয়েন্টে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন দৈনিক সোনালী সিলেটের উপদেষ্টা মাসুদুর রহমান চৌধুরী।

দৈনিক সংবাদ দিগন্তের সিলেট ব্যুরো প্রধান শাহাদত হোসেন কামাল খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী লিয়াকত আলী ভূঁইয়া,এডভোকেট ফখর আহমদ, সাংবাদিক লিয়াকত আলী খান, সিনিয়র সাংবাদিক এমদাদুর রহমান চৌধুরী জিয়া, দৈনিক আলোকিত সকালের প্রতিনিধি শাহান উদ্দিন নাজু, সাংবাদিক আশিক আহমদ, মো: জাকির হোসেন, শেবুল আহমদ, আশরাফ আহমদ শিপন, নওশাদ আহমদ, হারুন রশীদ, জুবের আহমদ সার্জন।

Ads World

ভুক্তভোগীদের মধ্যে আব্দুল আলী, রাবেয়া বেগম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই
Ads World