ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ | ৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
ব্রেকিং নিউজ
লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ কেদৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেট দলকে স্বাগত জানালেন ভারতীয় হাইকমিশনার২ বছর গোসল করেননি, শারদের মৃত্যুর অপেক্ষায় ছিল চারজনমুসলিম নেতার পোস্টে শাকিরার মজার মন্তব্য ভাইরালসাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুনএসএম জিলানীর বাড়িতে অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভনিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ জন নেতাকর্মিকে গ্রেফতারখাদিমনগরে অবৈধ বালু যাতায়াত বন্ধে প্রশাসনের উদ্যোগে রাস্তায় পিলার স্থাপনজালালপুরে ২৬ বিদেশি চিকিৎসকের বিনামূল্যে চিকিৎসাসেবাভিসি জহিরুল হকের মাতা আলহাজ্ব রাবেয়া খাতুন স্মরণে হবিগঞ্জ প্রেসক্লাবে মিলাদ ও দোয়া
ব্রেকিং নিউজ

নাশকতার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৪ নেতাকর্মী’কে গ্রেফতার

সিলেট নগরীতে বাসে অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ০৪ (চার) নেতাকর্মী গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার ১৭/১১/২০২৬ খ্রিঃ রাত আনুমানিক ০০:৩০ ঘটিকায় তথ্যপ্রযুক্তি ব্যবহার ও ভিডিও ফুটেজ পর্যালোচনার মাধ্যমে এয়ারপোর্ট থানাধীন নতুনবাজার এলাকায় অভিযান পরিচালনা করে বাসে অগ্নিসংযোগ ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ০৪ (চার) জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।

উল্লেখ্য, গত ১৬/১১/২০২৬ খ্রিঃ রাত আনুমানিক ০৩:১০ ঘটিকায় এয়ারপোর্ট থানাধীন খাদিমনগর ইউনিয়ন পরিষদের সামনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কতিপয় নেতাকর্মী ও তাদের সহযোগীরা সিলেট-কোম্পানীগঞ্জ রুটে চলাচলকারী সাদা পাথর এক্সপ্রেসের ০২ (দুই)টি বাসের পেছনের টায়ারে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

Ads World

গ্রেফতারকৃতরা  তাদের ব্যবহৃত মোবাইলের what’s app এবং ফেসবুক মেসেঞ্জারে নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন গ্রুপে যুক্ত থেকে সিলেট মহানগরের বিভিন্ন এলাকায়  নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা করে এবং অপরাধ সংঘটন করে।

উক্ত ঘটনায় এয়ারপোর্ট থানার মামলা নং-২৯, তারিখ-১৭/১১/২০২৬ খ্রিঃ, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০২৬)-এর ৯(৩)/১০/১১/১২/১৩ ধারায় মামলা রুজু হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ০১। সৈয়দ আব্দুল্লাহ আল-মাসুদ (২৫)। সাবেক সহ-সভাপতি, সদর উপজেলা ছাত্রলীগ। পিতা- সৈয়দ মকসুদ হোসেন, সাং- লালবাগ বাছাটিলা, থানা- এয়ারপোর্ট, জেলা- সিলেট, ০২। আব্দুল কাদির বাপ্পি (২২)। উপ-সম্পাদক (উদ্যোক্তা ও উদ্ভাবন বিষয়ক), মহানগর ছাত্রলীগ। পিতা- মফিজ মিয়া, সাং- ধোপাগুল, থানা- এয়ারপোর্ট, জেলা- সিলেট, ০৩। মোঃ সৈয়দ শাকীব (২৫)। ছাত্রলীগের সক্রিয় কর্মী। পিতা- সৈয়দ মাহবুবুর রহমান, মাতা- কুলসুমা বেগম, সাং- বড়শলা, থানা- এয়ারপোর্ট, জেলা- সিলেট, ০৪। মোঃ জাহেদ (২৩)। ছাত্রলীগের সক্রিয় কর্মী। পিতা- মৃত ছানা মিয়া, সাং- ব্রাহ্মণবাজার, থানা- কুলাউড়া, জেলা- মৌলভীবাজার। বর্তমান ঠিকানা- খাসদবীর, থানা- এয়ারপোর্ট, জেলা- সিলেট।

Ads World
মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই
Ads World