সিলেট নগরীতে কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০২ (দুই) জন নেতা/কর্মী গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল বুধবার-১৮/১১/২০২৬ইং তারিখ ১৭.৪৫ ঘটিকায় কোতোয়ালী মডেল থানাধীন জিন্দাবাজার পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে কোতয়ালী মডেল থানার মামলা নং-১৫, তারিখ- ০৬ নভেম্বর, ২০২৬; জি আর নং-৫৩৪, তারিখ- ০৬ নভেম্বর, ২০২৬; সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী-২০১৩) এর ৯(৩)/১০/১১/১২/১৩ এর সন্ধিগ্ধ আসামী মোঃ নাঈম আহমদ (২৫), পিতা-আসক আলী, মাতা-সইরুল বেগম-স্থায়ী: গ্রাম-বাহুবল (৪ নং ওয়ার্ড) (আবাসিক এলাকা), উপজেলা/থানা-শাহপরান (রঃ), জেলা-সিলেট‘কে আটক করেন।
এছাড়াও, ১৯/১১/২০২৬ খ্রি. সকাল অনুমান ০৮.৪০ ঘটিকার সময় কোতোয়ালী মডেল থানাধীন কাজলশাহ এলাকায় অভিযান পরিচালনা করে কোতোয়ালী মডেল থানার মামলা নং-২৬, তারিখ-১৮ জুন, ২০২৬; জিআর নং-৩১২, তারিখ-১৮ জুন, ২০২৬; ধারা-সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী-২০১৩) এর ৯(৩)/১০/১১/১২/১৩-এর সন্দিগ্ধ আসামী নিষিদ্ধ ঘোষিত সংগঠন শ্রমিক লীগের নেতা রফিকুল ইসলাম ফেনু (৬২), পিতা-মৃত হাজী একরাম উল্লাহ, স্থায়ী ঠিকানা: গ্রাম-বাগবাড়ী, তকদির পয়েন্ট (পশ্চিম কাজলশাহ আ/এ, বাসা নং-১১৭, ৭ সোনার বাংলা), উপজেলা/থানা-সিলেট সদর (কোতোয়ালী), জেলা-সিলেটকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী, তিনি সংগঠনের কর্মীদের অর্থের জোগানদাতা এবং তাদের বিভিন্ন কার্যক্রম পরিচালনায় নির্দেশনা প্রদানকারী হিসেবে দায়িত্ব পালন করতেন বলে অভিযোগ রয়েছে।









