ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬ | ৬ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
ব্রেকিং নিউজ
বড় পরিসরে ম্যারাথন আয়োজন করবে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ: চেয়ারম্যান কয়েস লোদীইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্নপ্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যুবদল নেতা রুবেলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিতসকল নৈরাজ্য অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে আলহাজ্ব মাওলানা এমরান আলমআদালতে বিচারাধীন মামলায় ভোগান্তি লাঘব করে রায় কার্যকর ও দ্রুত নিষ্পত্তির দাবীতে সিলেটে নাগরিক সমাজের মানববন্ধনপুঁজিবাদী দুঃশাসনের বিরুদ্ধে সাম্যের সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করুন: রাজেকুজ্জামান রতনঅধ্যাপক ডা. নুরুল আম্বিয়া চৌধুরীর স্মরণে জালালাবাদ রোটারি ক্লাবের শোকসভাগোপালগঞ্জে জেল সুপারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগবিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা শিক্ষার প্রসার ও মানবকল্যাণে প্রবাসীদের অবদান অনন্য : তাহসিনা রুশদীর লুনা এমপিটুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির ১২ নেতাকর্মীর পদত্যাগ
ব্রেকিং নিউজ

পুঁজিবাদী দুঃশাসনের বিরুদ্ধে সাম্যের সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করুন: রাজেকুজ্জামান রতন

মহান রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৯তম বার্ষিকী ও বাসদের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২১ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় মীরবক্সটুলাস্হ হোটেল ইন এর কনফারেন্স রুমে “১৯১৭ -২০২৬, সোভিয়েত সমাজতান্ত্রিক বিপ্লবের শিক্ষা এবং দেশে দেশে মুক্তির সংগ্রাম” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন।

আলোচনা সভায় রাজেকুজ্জামান রতন বলেন, পুঁজিবাদী দুঃশাসন, শোষণ ও নিপীড়নে মানুষের জীবন ওষ্ঠাগত, অন্যদিকে সাম্রাজ্যবাদী আগ্রাসন আগের যে-কোনো সময়ের চেয়ে আগ্রাসী রূপ নিয়েছে। শেখ হাসিনা দিল্লির কাছে নতজানু হয়ে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতের স্বার্থ রক্ষা করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছেন। অভ্যুত্থানের পর ড. ইউনূসের সরকার ও বর্তমান বিএনপি সরকার ‘দিল্লি না, ঢাকা’ স্লোগান তুলে ওয়াশিংটনের কাছে দেশ বন্ধক দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চাইছে। এক সাম্রাজ্যবাদের কবল থেকে দেশ আজ আরেক সাম্রাজ্যবাদের কবলে। কমরেড রাজেকুজ্জামান রতন বলেন, ড. ইউনূসের সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যে অসম বাণিজ্য চুক্তি করে দেশের অর্থনীতি, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে গেছে, বিএনপি সরকার তা বাতিল না করে বাস্তবায়ন করে চলেছে। এতে দেশের শিল্প, কৃষি ও ওষুধশিল্প ধ্বংস হবে, জ্বালানির দাম বাড়ছে, জ্বালানি-নিরাপত্তা হুমকিতে পড়েছে। আজ বুর্জোয়া শাসকদের কাছে দেশ, কৃষি-শিল্প, খনিজ সম্পদ, বন্দর ও সার্বভৌমত্ব-কিছুই নিরাপদ নয়। যতদিন বুর্জোয়া রাজনৈতিক দল ও সরকারগুলো পুঁজিবাদী-সাম্রাজ্যবাদী শক্তির কাছে নতজানু নীতি নিয়ে, গাঁটছড়া বেঁধে দেশ চালাবে, ততদিন শ্রমিক-কৃষক, মেহনতি মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না।

Ads World

কমরেড রাজেকুজ্জামান রতন বলেন, ৭ নভেম্বর ‘২৬ রাশিয়ার মহান সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৯তম বার্ষিকী। এ বিপ্লব মানবসভ্যতাকে এমন এক উচ্চতায় তুলে ধরেছিল, যা দুনিয়ার শ্রমজীবী মানুষের চোখ খুলে দিয়েছিল। মানুষ কর্তৃক মানুষের শোষণ দূর করেছিল। তাই আসুন, মধ্যবিত্ত, নিম্নবিত্ত ও শ্রমজীবী-সব শ্রেণি-পেশার মানুষ মিলিতভাবে শোষণহীন সাম্যের সমাজ প্রতিষ্ঠার লড়াইকে বেগবান করি, মুক্ত মানবের মুক্ত সমাজ গড়ে তুলি।

বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য শিক্ষাবিদ অধ্যাপক ড. আবুল কাসেম, অধ্যাপক জান্নাত আরা খান, আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট হুমায়ূন রশীদ শোয়েব,বাসদ জেলা সাবেক আহ্বায়ক উজ্জ্বল রায়, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সিরাজ আহমদ,বাসদ (মার্কসবাদী) জেলা সমন্বয়ক সঞ্জয় কান্ত দাস, কৃষক ফ্রণ্ট জেলা আহ্বায়ক জুবায়ের আহমদ চৌধুরী সুমন,চারণ সাংস্কৃতিক কেন্দ্রের আহ্বায়ক নাজিকুল ইসলাম রানা, প্রমূখ।

মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই
Ads World