ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬ | ৬ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
ব্রেকিং নিউজ
বড় পরিসরে ম্যারাথন আয়োজন করবে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ: চেয়ারম্যান কয়েস লোদীইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্নপ্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যুবদল নেতা রুবেলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিতসকল নৈরাজ্য অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে আলহাজ্ব মাওলানা এমরান আলমআদালতে বিচারাধীন মামলায় ভোগান্তি লাঘব করে রায় কার্যকর ও দ্রুত নিষ্পত্তির দাবীতে সিলেটে নাগরিক সমাজের মানববন্ধনপুঁজিবাদী দুঃশাসনের বিরুদ্ধে সাম্যের সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করুন: রাজেকুজ্জামান রতনঅধ্যাপক ডা. নুরুল আম্বিয়া চৌধুরীর স্মরণে জালালাবাদ রোটারি ক্লাবের শোকসভাগোপালগঞ্জে জেল সুপারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগবিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা শিক্ষার প্রসার ও মানবকল্যাণে প্রবাসীদের অবদান অনন্য : তাহসিনা রুশদীর লুনা এমপিটুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির ১২ নেতাকর্মীর পদত্যাগ
ব্রেকিং নিউজ

বড় পরিসরে ম্যারাথন আয়োজন করবে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ: চেয়ারম্যান কয়েস লোদী

সিলেটে আগামী জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে বড় পরিসরে ম্যারাথন আয়োজনের ঘোষণা দিয়েছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। তিনি বলেছেন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ শুধু উন্নয়ন কর্মকাণ্ডেই সীমাবদ্ধ থাকবে না, সামাজিক দায়বদ্ধতা থেকেও বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করবে। এর অংশ হিসেবে তরুণ প্রজন্মকে খেলাধুলা ও সুস্থ বিনোদনে উৎসাহিত করতে বড় পরিসরে ম্যারাথনের আয়োজন করা হবে।

শুক্রবার সকালে সিলেট রানার্স ক্লাব আয়োজিত ম্যারাথন শেষে লাক্কাতুরা চা-বাগানসংলগ্ন সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সমাপনী পর্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি ২১ দশমিক ১ কিলোমিটারের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

কয়েস লোদী বলেন, সিলেটে অনেকগুলো ক্লাব ও অ্যাসোসিয়েশন নিয়মিত ম্যারাথনসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করছে। এসব উদ্যোগ প্রশংসনীয়। সিলেট উন্নয়ন কর্তৃপক্ষও সামাজিক দায়বদ্ধতা থেকে এ ধরনের কার্যক্রমে সম্পৃক্ত হতে চায়। আগামী জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে কর্তৃপক্ষের উদ্যোগে একটি বড় ম্যারাথন আয়োজন করা হবে। এ আয়োজনে সংশ্লিষ্ট ক্লাব, অ্যাসোসিয়েশনসহ সবার সহযোগিতা প্রয়োজন।

Ads World

তিনি আরও বলেন, বিভিন্ন খেলাধুলা ও প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকেরা যে সহযোগিতা করছেন এবং মাঠ ব্যবহারের অনুমতি দিচ্ছেন, তা অত্যন্ত ইতিবাচক। সমাজ পরিবর্তনের এই উদ্যোগে তাঁরাও সম্পৃক্ত থাকতে চান। এ ধরনের সহযোগিতা তরুণ প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা প্রদানকারীদের ধন্যবাদ জানিয়ে সিউক চেয়ারম্যান বলেন, তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে ইউএস-বাংলা এয়ারলাইনস সিলেট-ঢাকা রিটার্ন টিকিট দেওয়ার উদ্যোগ নিয়েছে। এ ধরনের সহযোগিতা ক্রীড়াঙ্গনের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।

এর আগে দেড় হাজার দৌড়বিদের অংশগ্রহণে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টায় নগরীর সার্কিট হাউসের সামনে থেকে এ ম্যারাথন শুরু হয়। দৌড়বিদেরা নগরীর বিভিন্ন সড়ক ঘুরে সালুটিকর পয়েন্ট হয়ে আবার শুরুর স্থানে ফিরে আসেন। পরে শুক্রবার সকালে লাক্কাতুরা চা-বাগানসংলগ্ন সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘রান ফর আ বেটার টুমরো’ প্রতিপাদ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় তিনটি বিভাগ ছিল। এর মধ্যে ১০ দশমিক ৫ কিলোমিটারের মিনি ম্যারাথন, ২১ দশমিক ১ কিলোমিটারের হাফ ম্যারাথন এবং ৪২ দশমিক ২ কিলোমিটারের ফুল ম্যারাথন। ভোরে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন।

Ads World
মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই
Ads World