ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ | ৪ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
ব্রেকিং নিউজ
লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ কেদৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেট দলকে স্বাগত জানালেন ভারতীয় হাইকমিশনার২ বছর গোসল করেননি, শারদের মৃত্যুর অপেক্ষায় ছিল চারজনমুসলিম নেতার পোস্টে শাকিরার মজার মন্তব্য ভাইরালসাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুনএসএম জিলানীর বাড়িতে অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভনিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ জন নেতাকর্মিকে গ্রেফতারখাদিমনগরে অবৈধ বালু যাতায়াত বন্ধে প্রশাসনের উদ্যোগে রাস্তায় পিলার স্থাপনজালালপুরে ২৬ বিদেশি চিকিৎসকের বিনামূল্যে চিকিৎসাসেবাভিসি জহিরুল হকের মাতা আলহাজ্ব রাবেয়া খাতুন স্মরণে হবিগঞ্জ প্রেসক্লাবে মিলাদ ও দোয়া
ব্রেকিং নিউজ

ভিসি জহিরুল হকের মাতা আলহাজ্ব রাবেয়া খাতুন স্মরণে হবিগঞ্জ প্রেসক্লাবে মিলাদ ও দোয়া

এমইউ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক ও হবিগঞ্জ প্রেসক্লাবের সদস্য মোঃ নূরুল হক কবিরের মাতা আলহাজ মোছাম্মৎ রাবেয়া খাতুনের স্মরণে ক্লাবে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বাদ মাগরিব ক্লাব মিলনায়তনে এ মাহফিলের আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমা রাবেয়া খাতুনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। এ ছাড়া ক্লাবের সাবেক সভাপতি রুহুল হাসান শরীফ ও শাকীল চৌধুরীর সহধর্মিণীর সুস্থতা কামনা করেও দোয়া করা হয়। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন কলেজ কোয়ার্টার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা কারী, মুফতি জাহির আহমদ বেলালী।
এতে অংশ নেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শোয়েব চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রউফ সেলিম, প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি মোহাম্মদ শাবান মিয়া, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সিলেট মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, দৈনিক খোয়াইয়ের সাবেক সাংবাদিক ও মরহুমার বড় ছেলে ড. মোহাম্মদ জহিরুল হক, খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল, ক্লাবের সাবেক সভাপতি রাসেল চৌধুরী, সদস্য ও মরহুমার ছোট ছেলে মোঃ নূরুল হক কবির, সাংবাদিক টিপু চৌধুরী, নুরুজ্জামান চৌধুরী, আব্দুল হালীম, বদরুল আলম, জাকারিয়া চৌধুরী, শ্রীকান্ত গোপ, আজিজুর রহমান সায়েল, সৈয়দ সালিক আহমেদ, আখলাছ আহমেদ প্রিয়, নজরুল ইসলাম, নিরাঞ্জন গোস্বামী শুভ, এম সজলু, সাইফুল ইসলাম, লিমন মিয়াসহ বিভিন্ন শ্রেণিপেশার গণমান্য ব্যক্তিবর্গ।
এদিকে, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রদীপ দাশ সাগরের ছোট ভাই অসীম দাশের মৃত্যুতে ক্লাবের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। সভাপতি শোয়েব চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুর রউফ সেলিম স্বাক্ষরিত শোকবার্তায় প্রয়াতের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।

Ads World
মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই
Ads World