বাংলাদেশ খেলাফত মজলিস বি.কে.এম সিলেট মহানগরীর ১১, ১২ ও ১৩নং ওয়ার্ড শাখার উদ্যোগে কেন্দ্র ঘোষিত দাওয়াতি মাসের সদস্য সংগ্রহ অভিযান, গ্রুপভিত্তিক দাওয়াত, দাওয়াতি মাহফিল শুক্রবার (২০ নভেম্বর) বাদ এশা স্থানীয় একটি কার্যালয়ে বি.কে.এম ১২নং ওয়ার্ড সভাপতি মাওলানা অলিউর রহমানের সভাপতিত্বে ও ১১নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালামের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বি.কে.এম সিলেট মহানগর সভাপতি জননেতা আলহাজ্ব মাওলানা এমরান আলম, বিশেষ অতিথি মহানগর সহ-সভাপতি মাওলানা মুহিবুর রহমান, বায়তুল মাল সম্পাদক অধ্যক্ষ বদরুল আলম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ফ্যাসিবাদী শক্তি, পলাতক স্বৈরাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারীদের মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে মোকাবেল করতে হবে। তিনি বলেন, গণহত্যা, গুম, খুন, আয়নাঘর, মিথ্যা মামলা, হামলা এবং ভোটাধিকার হরণের সঙ্গে জড়িত শক্তি যেন নতুন করে কোনো নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ঐক্য, সাহস ও চেতনা ধারণ করে দেশবিরোধী অপতৎপরতা এবং আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। তিনি সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে আসার জোর দাবি জানান। তিনি আরও বলেন, বি.কে.এম দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণে ব্যাপক কাজ করে যাচ্ছে। তিনি কেন্দ্র ঘোষিত নভেম্বর ২০২৬ সদস্য সংগ্রহ ও দাওয়াতি কর্মসূচী বিভিন্ন ওয়ার্ডে পালন করার জন্য সকল নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
দাওয়াতি মাহফিলে উপস্থিত ছিলেন, মুহাম্মদ সিকন্দর আলী, ক্বারী মাওলানা জাহাঙ্গীর আলম, বি.কে.এম ১১নং ওয়ার্ড সভাপতি মাওলানা আব্দুল মোহাইমিন, ১৩নং ওয়ার্ড সভাপতি মাওলানা মোশাররফ হোসাইন, সাধারণ সম্পাদক হুসাইন আহমদ, মাওলানা হেলাল আহমদ, আলী জুবায়ের, আহমদ হুসাইন, রাজু আহমদ, আসাদ আল মাদানী, ইয়াজ আহমদ, শাকিল আহমদ, মাওলানা মনিরুজ্জামান প্রমুখ।
দাওয়াতি মাহফিলে বিভিন্ন শ্রেনী-পেশার ১০ জন ব্যাক্তি আমীরে মজলিসের বলিষ্ট নেতৃত্ব ও সংগঠনের আর্দশের প্রতি একাত্মতা পোষণ করে বি.কে.এম যোগদান করেন।









