ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ | ২৯ কার্তিক ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
ব্রেকিং নিউজ
১১ দলের ট্রেনমার্চ স্থগিতগণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রিজভীচট্টগ্রামে ঘরে মিলল বাবা ও ২ মেয়ের লাশ, স্ত্রী-শাশুড়ি-শ্যালিকা হেফাজতে৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য ও গণতন্ত্র সুসংহত করার আহ্বানজমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো সৈয়দ মুগনি প্রিমিয়ার লিগ ২০২৬ সিজন-৩’-এর খেলোয়াড় নিলামসাংবাদিকদের সুরক্ষায় স্পেশাল টিম গঠনের দাবি কেরানীগঞ্জ, সাভার, নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলায় হয়রানি বন্ধে সরকারের দৃষ্টি আকর্ষণসাবেক এমপি সেলিম ওসমানকে ধরতে ডিবির অভিযানবাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ কবে, জানালেন জয়সওয়ালবিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে সুযোগ পাচ্ছেন আরও ৫০ জনসামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত
ব্রেকিং নিউজ

সাংবাদিকদের সুরক্ষায় স্পেশাল টিম গঠনের দাবি কেরানীগঞ্জ, সাভার, নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলায় হয়রানি বন্ধে সরকারের দৃষ্টি আকর্ষণ

নিজস্ব প্রতিবেদক-

সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত, সংবাদ সংগ্রহে বাধা ও হয়রানি বন্ধ এবং সরকারি দপ্তরে তথ্যপ্রাপ্তি সহজ করতে ঢাকা, কেরানীগঞ্জ, সাভার, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও গাজীপুরসহ দেশের বিভিন্ন জেলায় বিশেষ মনিটরিং টিম গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম।

সংগঠনটির সভাপতি মো. কুতুব উদ্দিন সরকারের পাশাপাশি তথ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এ দাবি জানান।

Ads World

ফোরামের অভিযোগ, বিভিন্ন এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের কাজে বাধা, ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা, অযথা জিজ্ঞাসাবাদ এবং সংবাদ প্রকাশের পর চাপ সৃষ্টির মতো ঘটনা ঘটছে। বিশেষ করে অনিয়ম ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সংবাদ প্রকাশের পর সাংবাদিকদের নানাভাবে হয়রানির মুখে পড়তে হচ্ছে বলে সংগঠনটির কাছে অভিযোগ এসেছে।

সংগঠনটির পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, কোনো কোনো ক্ষেত্রে সাংবাদিকদের ডেকে নিয়ে সংসদ সদস্য, মন্ত্রীসহ ঊর্ধ্বতন ব্যক্তিদের নাম ব্যবহার করে পরোক্ষভাবে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। এতে সাংবাদিকদের মধ্যে মানসিক চাপ তৈরি হচ্ছে এবং অনেকে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশে নিরুৎসাহিত হচ্ছেন।

তবে এসব অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে মো. কুতুব উদ্দিন বলেন, “আমরা কারও বিরুদ্ধে নই, সাংবাদিকদের নিরাপত্তা ও সত্য সংবাদ প্রকাশের সুষ্ঠু পরিবেশের পক্ষে। আমাদের কাছে বিভিন্ন জেলা থেকে যেসব অভিযোগ এসেছে, সেগুলো যাচাই করা প্রয়োজন। স্পেশাল টিম গঠন করে তদারকি করা হলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে এবং নিরপরাধ কেউ হয়রানির শিকার হবেন না।”

সরকারি দপ্তরে সাংবাদিকদের তথ্যপ্রাপ্তি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি। তাদের অভিযোগ, তথ্য সংগ্রহ করতে গেলে অনেক ক্ষেত্রে সরকারি কর্মকর্তারা তথ্য দিতে গড়িমসি করেন কিংবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতির কথা বলে অপেক্ষায় রাখেন। কোনো কোনো ক্ষেত্রে সাংবাদিকের তথ্য চাওয়ার বিষয়টি দ্রুত সংশ্লিষ্ট মহলে পৌঁছে যায়, যা পরবর্তী সময়ে চাপ সৃষ্টির কারণ হয়ে দাঁড়ায়।

এ প্রসঙ্গে ফোরাম সভাপতি বলেন, সরকারি কর্মকর্তারা জনগণের সেবক। তথ্য অধিকার আইন অনুযায়ী নির্ধারিত প্রক্রিয়ায় তথ্য পাওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে। কোনো ধরনের অনৈতিক চাপের কারণে যেন সরকারি কর্মকর্তা কিংবা সাংবাদিক কেউই পেশাগত দায়িত্ব পালনে বাধাগ্রস্ত না হন, সে বিষয়টি নিশ্চিত করা জরুরি।

সম্প্রতি সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত মান নিয়ে আলোচনার প্রসঙ্গ তুলে সংগঠনটি বলেছে, সাংবাদিকতার মানোন্নয়নের পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত অধিকার নিশ্চিত করার বিষয়টিও সমান গুরুত্ব পাওয়া উচিত। একই সঙ্গে জনপ্রতিনিধিদের ক্ষেত্রেও নৈতিকতা, দক্ষতা ও সততার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানানো হয়।

বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের পক্ষ থেকে ছয় দফা দাবি জানানো হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে—জেলা ও বিভাগীয় পর্যায়ে স্পেশাল মনিটরিং টিম গঠন, সাংবাদিকদের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত, প্রতিটি জেলায় অভিযোগ সেল চালু, সরকারি দপ্তরে তথ্য অধিকার আইন অনুযায়ী তথ্যপ্রাপ্তি নিশ্চিত, জনপ্রতিনিধিদের নাম ব্যবহার করে কেউ প্রভাব বিস্তার করছে কি না তা তদন্ত এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তায় প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ।

মো. কুতুব উদ্দিন বলেন, “আমরা সরকারের বিরুদ্ধে নয়, সরকারের পাশে থেকে সহযোগিতা করতে চাই। সরকার, প্রশাসন, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সম্মিলিত প্রচেষ্টায় একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে উঠুক। সাংবাদিক বাঁচলে সত্য বাঁচবে, সত্য বাঁচলে দেশ বাঁচবে।”

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত ও হয়রানি প্রতিরোধে সরকারের দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করেছে সংগঠনটি।

মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই