ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ | ৩০ কার্তিক ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
ব্রেকিং নিউজ
শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে শাহ মোহাম্মদ জামাল উদ্দিনহবিগঞ্জে নৃসিংহ মন্দির উদ্বোধন, ৩০ হাজার ভক্ত-দর্শনার্থীর সমাগমসোমবারের ধর্মঘটের সঙ্গে সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ইউনিয়নের কোনো সম্পৃক্ততা নেইগোয়াইনঘাটের টুকইর ভটের বাড়িতে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা মঙ্গলবারসরকারি কর্মচারীরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: বাণিজ্যমন্ত্রীগোলাপগঞ্জে ‘উত্তরা ওয়েলফেয়ার অর্গানাইজেশন’-এর নতুন কমিটি গঠন সভাপতি রুবেল, সম্পাদক আলতাব ও কোষাধ্যক্ষ আখলমগোলাপগঞ্জের বাঘা ইউনিয়নে মাখফিরা খানম ও মোস্তফা চৌধুরী ফাউন্ডেশনের ৬ষ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়আবৃত্তিকথন’র প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিতবাঘের খাঁচায় আঠারো বছরের বাংলাদেশযে ৫ কারণে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা অনিশ্চিত
ব্রেকিং নিউজ

সাবেক এমপি সেলিম ওসমানকে ধরতে ডিবির অভিযান

নিউজ ডেস্ক –

অভিযান চালিয়েও নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সেলিম ওসমানকে ধরতে পারেনি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

ফতুল্লায় তার মালিকানাধীন ‘উইজডম অ্যাটায়ার্স লিমিটেড’ নামের পোশাক কারখানায় ডিবি পুলিশ এমন সময় অভিযান চালিয়েছে, যখন কারখানায় নিরাপত্তা প্রহরীরা ছাড়া অন্য কেউ ছিলেন না।

Ads World

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকালে এ অভিযান চালানো হলেও শুক্রবার (১৩ নভেম্বর) বিষয়টি জানাজানি হয়।

কারখানা সংশ্লিষ্টরা জানান, বৃহস্পতিবার বিকালে সাদা পোশাকে ৮ থেকে ১০ জন কারখানার প্রধান ফটকে এসে নিজেদের গোয়েন্দা পুলিশ বলে পরিচয় দেন। তারা নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের কাছে সেলিম ওসমানের বিষয়ে জানতে চান। আনসার সদস্যরা জানান, ডিবি পুলিশ আসার প্রায় ঘণ্টাখানেক আগে কারখানা ছুটি হয়ে গেছে এবং শ্রমিকরা চলে গেছেন; ভেতরে কেউ নেই। এ কথা শুনে ডিবি সদস্যরা কিছুক্ষণ অপেক্ষা করে ফিরে যান।

সেলিম ওসমান ফতুল্লায় তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে নিয়মিত বসছেন—এমন অভিযোগ বিভিন্ন সময়ে করে আসছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। এমনকি গত ঈদুল ফিতরের পর তিনি সেখানে একটি ঈদ পুনর্মিলনীও করেছেন বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) হাসিনুজ্জামান বলেন, কয়েক দিন ধরেই আলোচনা চলছিল সেলিম ওসমান ফতুল্লায় তার নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে মাঝে মাঝে আসেন। বৃহস্পতিবার আমাদের কাছে খবর ছিল তিনি সেখানে এসেছেন। এমন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযানে যায়; কিন্তু সেখানে তাকে পাওয়া যায়নি।

Ads World

তিনি আরও বলেন, সেলিম ওসমানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে এবং অবস্থান নিশ্চিত করা গেলেই গ্রেফতার করা হবে।

এর আগেও সেলিম ওসমানকে গ্রেফতার করতে ২০২৫ সালের ১৬ ডিসেম্বর রাতে অভিযান চালিয়েছিল ফতুল্লা মডেল থানা পুলিশ। ওই সময়ও তাকে পাওয়া যায়নি।

উল্লেখ্য, সেলিম ওসমান নারায়ণগঞ্জের প্রভাবশালী ওসমান পরিবারের সদস্য। বড় ভাই নাসিম ওসমানের মৃত্যুর পর ২০১৪ সালে উপনির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। পরে ২০১৮ ও ২০২৪ সালেও একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পাশাপাশি তিনি নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি ছিলেন।

২০২৪ সালের ৫ আগস্ট কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের পতনের পর ওসমান পরিবারের সদস্য ও তাদের সহযোগীরা আত্মগোপনে চলে যান। শামীম ওসমান ও তার পরিবারের সদস্যরা দেশ ছাড়তে সক্ষম হলেও সেলিম ওসমান এখনো দেশেই রয়েছেন বলে গুঞ্জন রয়েছে।

মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই
Ads World