ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ | ২৮ কার্তিক ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
ব্রেকিং নিউজ
সেনাবাহিনী ও র‍্যাব কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে এক ভুয়া পরিচয়ধারী ব্যক্তি’কে আটকসিলেটে ট্রাক-পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের বর্ষপূর্তি উপলক্ষে ভাতা প্রদান অনুষ্ঠানচোখে দৃষ্টি শক্তি না থাকার পরও মৌমির জিপিএ-৫ লাভ প্রশংসনীয় : বিভাগীয় কমিশনার মশিউর রহমানযুক্তরাজ্য জালালাবাদ এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্নসিলেটে চিকিৎসাসেবা খাতের বিভিন্ন অনিয়ম ও অসদুপায় বন্ধের দাবিতে প্রতিবাদ সভাজনগণের প্রত্যাশা অনুযায়ী ও শান্তি-শৃঙ্খলা বজায় রেখে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপিগোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্সগোপালগঞ্জে মুকসুদপুরে মুচনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরুকুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৯৮ নেতাকর্মী গ্রেফতার করে পুলিশবিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ পেতে আবেদন করবেন যেভাবে
ব্রেকিং নিউজ

সিলেটে চিকিৎসাসেবা খাতের বিভিন্ন অনিয়ম ও অসদুপায় বন্ধের দাবিতে প্রতিবাদ সভা

সিলেট মাউন্ট এডোরা হসপিটাল, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ সকল হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অসদচরণ পরিহার করে সুচিকিৎসা প্রদান, টেস্ট বাণিজ্য বন্ধ এবং চিকিৎসকদের ভিজিট সর্বোচ্চ ৫০০ টাকা নির্ধারণের দাবিতে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাদ আসর মদিনা মার্কেট এলাকায় সিলেটের সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সিএনজি মালিক সমিতি সিলেট জেলার সভাপতি জামিল আহমদ লিটনের সভাপতিত্বে ও আলহাজ্ব মুক্তার আহমদ তালুকদারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ’র চেয়ারম্যান মইনুল ইসলাম আশরাফী। এসময় তিনি বলেন, চিকিৎসা একটি মহান সেবা, কিন্তু বর্তমানে একশ্রেণির চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের ব্যবসায়িক মনোভাবের কারণে সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছে। হাসপাতালে চিকিৎসা নিতে এসে রোগী ও স্বজনদের প্রায়ই ইন্টার্ন চিকিৎসকদের দুর্ব্যবহার ও অবহেলার শিকার হতে হয়, যা কোনোভাবেই কাম্য নয়। তিনি আরও বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করলে সমস্ত বিল মওকুফ করতে হবে। সামান্য অসুস্থতাতেও অপ্রয়োজনীয় ও ব্যয়বহুল মেডিকেল টেস্ট দিয়ে রোগীদের নিঃস্ব করা হচ্ছে। এই ‘টেস্ট বাণিজ্য’ অবিলম্বে বন্ধ করতে হবে এবং সাধারণ মানুষের সামর্থ্যের কথা বিবেচনা করে বিশেষজ্ঞ চিকিৎসকদের ভিজিট ফি সর্বোচ্চ ৫০০ টাকা নির্ধারণ করতে হবে। পাশাপাশি, হাসপাতালগুলোতে সেবার মান বৃদ্ধি, রোগীদের সাথে মানবিক আচরণ নিশ্চিত করা এবং স্বাস্থ্যখাতে চলমান সকল অনিয়ম-দুর্নীতি বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় সিলেটের সাধারণ মানুষকে সাথে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, মদিনা মার্কেটের ব্যবসায়ী সাহেদ আহমদ, আনোয়ার হোসেন জুয়েল, মাওলানা ময়নুল ইসলাম, জালাল আহমদ, মানবাধিকার কর্মী আবুল বাশার, মনোয়ার হোসেন চিশতী, সৈয়দ ফেরদৌস আল কাদরী, জামাল উদ্দিন, তোফায়েল আহমেদ তাহেরী, জনি খান, রনি খান প্রমূখ।-বিজ্ঞপ্তি

Ads World
মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই