ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ | ১০ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
ব্রেকিং নিউজ
আমি বোরকা পরি না, কিন্তু কেউ মানা করলে ৩টি বোরকা পরব: শাবানা আজমিসোহেল খানের মৃত্যুর আগ মুহূর্তের বর্ণনা দিলেন শাহরিয়ার নাজিম জয়শুটিংয়ে গিয়ে অসুস্থ, অভিনেতা সোহেল খানের মৃত্যুইরান যুদ্ধ কি থামাতে পারবে মার্কিন কংগ্রেস?শেখ হাসিনা না ফিরলে যে উদ্যোগ নেবে দুদকআম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্রপররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে বিএনপির মানববন্ধনআগামী এক মাসের মধ্যে মশা নিধনে মাঠ পর্যায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে সিসিক প্রাঙ্গণে অবস্থান কর্মসূচীর ঘোষণামুহিবুর রহমান একাডেমিতে উৎসবমুখর পরিবেশে ইয়ার এন্ডিং ক্লাস পার্টি ২০২৬ অনুষ্ঠিতসিলেটে আওয়ামী লীগের কথিত ‘আগুন সন্ত্রাসের’ প্রতিবাদে প্রবাসী কল্যাণমন্ত্রীর নেতৃত্বে বিশাল মিছিল
ব্রেকিং নিউজ

আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্র

শ্রেণিকক্ষে শিক্ষার্থীর উপস্থিতি থাকার কথা দুই শতাধিক। কিন্তু ক্লাস চলাকালে পাওয়া গেল মাত্র ৭৫ জনকে। বাকিরা কোথায়? খোঁজ নিয়ে জানা গেল, তাদের একটি বড় অংশ ক্লাসে না গিয়ে কোচিং সেন্টারে যাচ্ছে। সিলেট নগরীর আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে আকস্মিক পরিদর্শনে গিয়ে এমন চিত্র দেখতে পেয়েছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।
সোমবার দুপুরে বিদ্যালয় পরিদর্শনকালে শিক্ষার্থীদের উপস্থিতি কম দেখে কারণ জানতে চান তিনি। তখন জানতে পারেন, কলেজের ক্লাস চলার সময়ই নগরীর বিভিন্ন কোচিং সেন্টারে পাঠদান চলছে। ফলে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে উপস্থিত না থেকে কোচিংয়ে যাচ্ছে। একই সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টারের কার্যক্রম চলায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করেন তিনি।
বিষয়টি তাৎক্ষণিকভাবে সিলেটের জেলা প্রশাসককে ফোনে জানান সিউক চেয়ারম্যান। পাশাপাশি নগরীতে সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত কোচিং সেন্টারের কার্যক্রম বন্ধ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।
রেজাউল হাসান কয়েস লোদী বলেন, একটি শ্রেণিতে ২০০ শিক্ষার্থী থাকার কথা থাকলেও উপস্থিত ছিল মাত্র ৭৫ জন। শিক্ষার্থীদের কাছে জানতে চেয়েছি, উপস্থিতি এত কম কেন। জানতে পেরেছি, অনেকে কলেজে ক্লাস না করে ক্লাসের সময়েই কোচিং সেন্টারে যাচ্ছে। এটি শিক্ষাব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক। শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস চলাকালে কোচিং সেন্টার চালু রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, নগরীতে সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ রাখতে হবে। এ বিষয়ে জেলা প্রশাসককে একটি নোটিশ জারির উদ্যোগ নিতে বলেছি। কোন কোন কোচিং সেন্টার শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাসের সময় কার্যক্রম চালাচ্ছে, সেগুলো চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নিতে হবে।
শিক্ষার্থীদের ফলাফল খারাপ হওয়ার পেছনে শ্রেণিকক্ষে অনুপস্থিতিও বড় কারণ বলে মনে করেন সিউক চেয়ারম্যান। তার ভাষায়, মাত্র দুটি ক্লাস পরিদর্শন করেই উপস্থিতির এমন চিত্র দেখা গেছে। এটি শুধু একটি প্রতিষ্ঠানের সমস্যা নয়, নগরীর অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও এমন পরিস্থিতি থাকতে পারে। শহরজুড়ে অসংখ্য কোচিং সেন্টার গড়ে উঠেছে। স্কুল-কলেজের ক্লাস চলার সময়েই এসব প্রতিষ্ঠানে পাঠদান করা হচ্ছে। ফলে শিক্ষার্থীরা ক্লাস ফাঁকি দিয়ে কোচিংয়ে যাচ্ছে।
এ পরিস্থিতি থেকে উত্তরণে অভিভাবকদেরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। বলেন, সন্তানদের কলেজে পাঠানো হয় পড়াশোনা করার জন্য। কিন্তু তারা যদি ক্লাসে না গিয়ে কোচিংয়ে যায়, তাহলে ভালো ফলাফল আশা করা যায় না। কোনো কোনো শ্রেণিতে ১০০ থেকে ১২৫ জনের বেশি শিক্ষার্থী থাকলেও উপস্থিতি খুবই কম। অনুপস্থিত শিক্ষার্থীদের বড় একটি অংশ কোচিং সেন্টারে যাচ্ছে বলে তথ্য পাওয়া গেছে। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক।

তিনি আরও বলেন, কোচিং সেন্টারে যে বিষয়গুলো পড়ানো হয়, শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষেও মূলত সেগুলোই পড়ানো হয়। তাহলে কলেজের ক্লাস বাদ দিয়ে কোচিংয়ে যাওয়ার প্রয়োজন কী? এতে শিক্ষার্থীরা যেমন নিয়মিত পাঠদান থেকে বঞ্চিত হচ্ছে, তেমনি অভিভাবকদেরও বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে। একদিকে শিক্ষাপ্রতিষ্ঠানে বেতন দিতে হচ্ছে, অন্যদিকে কোচিং সেন্টারেও দিতে হচ্ছে টাকা।
কোচিংনির্ভরতা কমিয়ে শিক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার ওপর জোর দিয়ে সিউক চেয়ারম্যান বলেন, শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে আসতে হবে। নিজ প্রতিষ্ঠানের শিক্ষকদের কাছ থেকে পাঠ গ্রহণ করতে হবে। কোচিং সেন্টারগুলো ক্লাসের সময় কার্যক্রম চালিয়ে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষবিমুখ করবে, তা হতে দেওয়া যায় না। সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে এ ধরনের কার্যক্রম চললে তা বন্ধে ব্যবস্থা নেওয়া হবে।
পরিদর্শনকালে ওই কলেজের শিক্ষকদের সাথে মতবিনিময়ও করেন তিনি। পাশাপাশি শিক্ষার্থীদের কোচিং নির্ভরতা কমিয়ে মনোযোগী হয়ে নিয়মিত ক্লাসে উপস্থিত থেকে পাঠ নেয়ার আহ্বানও করেন।

Ads World
মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই
Ads World