ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ | ১০ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
ব্রেকিং নিউজ
আমি বোরকা পরি না, কিন্তু কেউ মানা করলে ৩টি বোরকা পরব: শাবানা আজমিসোহেল খানের মৃত্যুর আগ মুহূর্তের বর্ণনা দিলেন শাহরিয়ার নাজিম জয়শুটিংয়ে গিয়ে অসুস্থ, অভিনেতা সোহেল খানের মৃত্যুইরান যুদ্ধ কি থামাতে পারবে মার্কিন কংগ্রেস?শেখ হাসিনা না ফিরলে যে উদ্যোগ নেবে দুদকআম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্রপররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে বিএনপির মানববন্ধনআগামী এক মাসের মধ্যে মশা নিধনে মাঠ পর্যায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে সিসিক প্রাঙ্গণে অবস্থান কর্মসূচীর ঘোষণামুহিবুর রহমান একাডেমিতে উৎসবমুখর পরিবেশে ইয়ার এন্ডিং ক্লাস পার্টি ২০২৬ অনুষ্ঠিতসিলেটে আওয়ামী লীগের কথিত ‘আগুন সন্ত্রাসের’ প্রতিবাদে প্রবাসী কল্যাণমন্ত্রীর নেতৃত্বে বিশাল মিছিল
বিনোদন

সোহেল খানের মৃত্যুর আগ মুহূর্তের বর্ণনা দিলেন শাহরিয়ার নাজিম জয়

বিনোদন ডেস্ক –

সাদা শার্ট আর সাদা প্যান্টে সেজে শুটিং ফ্লোরে যাওয়ার ঠিক আগমুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। বগুড়ায় ‘নসীব’ সিনেমার শুটিং চলাকালে আকস্মিকভাবে অসুস্থ হয়ে না ফেরার দেশে চলে গেলেন ছোট ও বড়পর্দার অভিনেতা সোহেল খান।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়া টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অভিনেতার মৃত্যু প্রসঙ্গে ঘটনার প্রত্যক্ষদর্শী ও সহশিল্পী শাহরিয়ার নাজিম জয় সামাজিক মাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি সেই মুহূর্তের বর্ণনা তুলে ধরেন।

Ads World

জয়ের ভাষ্য অনুযায়ী, সকাল ৯টার দিকে নাশতায় ড্রাগন ফল খেয়েছিলেন সোহেল খান। তাই তাৎক্ষণিকভাবে অনেকের ধারণা হয়েছিল হয়তো সেটির কোনো প্রতিক্রিয়া হয়ে থাকতে পারে। দ্রুত সোহেল খানকে বগুড়া সিএমএইচে নেওয়া হলেও শেষ পর্যন্ত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ফেসবুক পোস্টে জয় লিখেছেন, ‘একসাথে শুটিং। বগুড়ার হোটেল মম ইন এ। ছবির নাম নসিব। ড্রেস ছিল সাদা শার্ট সাদা প্যান্ট। পুরোটাই সাদা। ঘুম থেকে উঠে শুটিংয়ে যাওয়ার জন্য রেডি হল। গাড়ি নিচে দাঁড়ানো। প্রোডাকশন বয় উপরে উঠলো । রুম থেকে বের হতে হতেই মাটিতে গড়িয়ে পড়ল সোহেল খান। হ্যাঁ আমাদের অভিনেতা সোহেল খান।

তারপর মুখ থেকে রক্ত। সবাই ভাবল কিছুক্ষণ আগে সকাল ৯ টার দিকে ব্রেকফাস্টে ড্রাগন ফল খেয়েছিল। মনে হয় তার প্রতিক্রিয়া। তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হল। হাসপাতালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় অভিনেতা সোহেল খান আর নেই।’

দর্শকপ্রিয় এই অভিনেতার এমন আকস্মিক প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে দেশের বিনোদন অঙ্গনে। সংবাদমাধ্যমে সোহেল খানের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ‘নসীব’ সিনেমার নির্মাতা ও প্রযোজক এমডি ইকবাল।

Ads World
মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই
Ads World