ঢাকা, সোমবার, ০২ নভেম্বর ২০২৬ | ১৭ কার্তিক ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
বিজ্ঞাপন
ব্রেকিং নিউজ
মুক্তাক্ষরের উদ্যোগে শিশু-কিশোর চিত্রাঙ্কন ও আবৃত্তি উৎসব সম্পন্নশহীদ জিলু আহমেদ দিলুর ৩য় মৃত্যুবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের দোয়া মাহফিলব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক বিধিমালার গেজেট প্রকাশ করায় সিলেটে মালিক-শ্রমিক ঐক্যজোটের আনন্দ মিছিল ও সমাবেশআট মাসের সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা চলছে: সিলেটে রুহুল কবির রিজভীঅসত্য ও অন্যায়ের সঙ্গে কখনো আপস করা যাবে না মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দিজামায়াত নেতা আখতারুজ্জামানের জামিন স্থগিত চেয়ে আপিলজামায়াতের ছত্রছায়ায় থাকলে এনসিপি পরগাছায় পরিণত হবে: রাশেদ খাঁনজামায়াত জোট ছাড়লে এনসিপি তিন খণ্ডে বিভক্ত হবে: আবু হানিফএখন যারা আন্দোলনের নামে সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রীছয় বছরে যেভাবে ১৩ থেকে ৪১ কোটি টাকা সম্পত্তির মালিক সারা
বিশ্ব

ইরানে ৫০৮ জন পরমাণু বিশেষজ্ঞ পাঠাবে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক –

ইরানের দক্ষিণাঞ্চলের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ বিশেষজ্ঞের সংখ্যা বাড়িয়ে ৭০০ করার পরিকল্পনা নিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটম। এ কারণে নতুন করে ৫০৮ জন বিশেষজ্ঞ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

গতকাল বুধবার (২৮ অক্টোবর) প্রতিষ্ঠানটির প্রধান আলেক্সেই লিখাচেভ এ তথ্য জানিয়েছেন।

রোসাটমের প্রধান বলেন, ‘আমরা বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে রুশ কর্মীদের সরিয়ে নেব না। বরং সেখানে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে আমাদের।’

তিনি আরও বলেন, ‘আমরা বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মীর সংখ্যা ৭০০-তে উন্নীত করতে চাই।’

 

এর আগে মঙ্গলবার রাতে গ্যাস রপ্তানিকারক দেশগুলোর ফোরামের সম্মেলনে অংশ নিতে মস্কোয় পৌঁছান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সেখানে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন।

এর আগে কমনওয়েলথ অব ইনডিপেনডেন্ট স্টেটসের (সিআইএস) সম্মেলনের ফাঁকে পুতিনের সঙ্গে বৈঠকের পর রোসাটমের প্রধান জানিয়েছিলেন, ইরানে বড় ও ছোট আকারের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য কয়েকটি নতুন স্থান বিবেচনা করছে রাশিয়া।

এবার নতুন কয়েকটি বিদ্যুৎ ইউনিট নির্মাণের স্থান নিয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বর্তমানে বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ ও রক্ষণাবেক্ষণ খাতে ১৯২ জন রুশ বিশেষজ্ঞ কাজ করছেন। তাদের সঙ্গে আরও ৫০৮ জনের বেশি বিশেষজ্ঞ যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এতে কেন্দ্রটিতে রুশ বিশেষজ্ঞের সংখ্যা বেড়ে ৭০০ হবে। সূত্র: মেহের

মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই