ঢাকা, সোমবার, ০২ নভেম্বর ২০২৬ | ১৭ কার্তিক ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
বিজ্ঞাপন
ব্রেকিং নিউজ
ছয় বছরে যেভাবে ১৩ থেকে ৪১ কোটি টাকা সম্পত্তির মালিক সারাব্যক্তিগত জীবন নিয়ে কেন সোশ্যাল মিডিয়ায় সরব নন, জানালেন ফারিনরিয়াল ‘অন্যায্যভাবে’ পেনাল্টি পেয়েছে, অভিযোগ দুই সাবেক রেফারিরইতিহাসে কখনো যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার গড়ল ভারতআল নাসরের স্কোয়াড থেকে বাদ পড়লেন রোনালদোভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীরগাজীপুরে পুলিশের ৩ ভাঙচুর অগ্নিসংযোগ, সাংবাদিক ও বিজিবি সদস্য আহতগোপালগঞ্জে মুকসুদপুর বিদ্যালয় ও কলেজ ১৪ জন শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী ১জন পাশের হার শূন্যভাড়া বাসা থেকে মালয়েশিয়ায় সেকেন্ড হোম, কে এই ছাত্রলীগের ডেভিডসীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন: স্বরাষ্ট্রমন্ত্রী
বিশ্ব

‘এবার কোনো সীমারেখা মানবে না ইরান’

আন্তর্জাতিক ডেস্ক –

ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো হুমকি দেওয়া হলে আগের চেয়েও কঠোর ও তাৎক্ষণিক জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজি। এ ক্ষেত্রে দেশটির কোনো সীমারেখা মানবে না বলে জানিয়েছেন তিনি।

রোববার (১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

ইব্রাহিম আজিজি বলেন, সর্বোচ্চ নেতার নির্দেশ চূড়ান্ত ও বাধ্যতামূলক। যেকোনো হুমকির জবাব আগের চেয়ে আরও কঠোরভাবে এবং তাৎক্ষণিক দেওয়া হবে। এ ক্ষেত্রে ভৌগোলিক অবস্থান কিংবা লক্ষ্যবস্তুর ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা থাকবে না।

 

ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী যেকোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত রয়েছে উল্লেখ করে আজিজি বলেন, দেশটির বিচক্ষণ ও দৃঢ়প্রতিজ্ঞ সর্বোচ্চ নেতার নির্দেশ চূড়ান্ত এবং এ নিয়ে কোনো আলোচনার সুযোগ নেই।

তিনি আরও বলেন, যেকোনো হুমকির বিরুদ্ধে তাৎক্ষণিক ও আরও কঠোর জবাব দেওয়া হবে। এ ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা থাকবে না এবং সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকাও উন্মুক্ত থাকবে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে হিব্রু ভাষায় দেওয়া এক পোস্টে আজিজি হুঁশিয়ারি দিয়েছিলেন, ইরানের নিরাপত্তা ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলে এক ঘণ্টারও কম সময়ের মধ্যে অধিকৃত ভূখণ্ড বসবাসের অনুপযোগী করে দেওয়া হবে। সূত্র: মেহের

মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই