ঢাকা, সোমবার, ০২ নভেম্বর ২০২৬ | ১৭ কার্তিক ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
বিজ্ঞাপন
ব্রেকিং নিউজ
ছয় বছরে যেভাবে ১৩ থেকে ৪১ কোটি টাকা সম্পত্তির মালিক সারাব্যক্তিগত জীবন নিয়ে কেন সোশ্যাল মিডিয়ায় সরব নন, জানালেন ফারিনরিয়াল ‘অন্যায্যভাবে’ পেনাল্টি পেয়েছে, অভিযোগ দুই সাবেক রেফারিরইতিহাসে কখনো যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার গড়ল ভারতআল নাসরের স্কোয়াড থেকে বাদ পড়লেন রোনালদোভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীরগাজীপুরে পুলিশের ৩ ভাঙচুর অগ্নিসংযোগ, সাংবাদিক ও বিজিবি সদস্য আহতগোপালগঞ্জে মুকসুদপুর বিদ্যালয় ও কলেজ ১৪ জন শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী ১জন পাশের হার শূন্যভাড়া বাসা থেকে মালয়েশিয়ায় সেকেন্ড হোম, কে এই ছাত্রলীগের ডেভিডসীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন: স্বরাষ্ট্রমন্ত্রী
নির্বাচিত সংবাদ

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ করেছে

ঢাকা গাজীপুরে ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে দ্বিতীয় দিনের মতো আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। এক পর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ক্যাম্প ও একটি পুলিশ বক্সে অগ্নিসংযোগ করেছে।

রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কালিয়াকৈরের সফিপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ শুরু করে তারা। পরে তা বিস্তার লাভ করে কোনাবাড়ি থেকে ভোগড়া পর্যন্ত। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কের পাশে বিভিন্ন স্থাপনা, দোকানপাট ভাঙচুর ও একটি পুলিশ বক্স ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের স্থাপিত একটি ক্যাম্পে আগুন ধরিয়ে দেয়। এতে ওই মহাসড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কের আশপাশে কোন প্রকার দোকানপাট, বিপনি-বিতান বা বাসা-বাড়ির গেইট খোলা নেই। বিক্ষুব্ধ শ্রমিকদের মারমুখী তৎপরতার ফলে সাংবাদিকরাও প্রকাশ্যে যেতে বা ছবি নিতে পারছেন না।

পুলিশ ও শ্রমিকরা জানায়, গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় পোশাক কারখানার শ্রমিকরা তাদের বেতন বৃদ্ধির দাবিতে কয়েকদিন যাবত বিক্ষোভ করে আসছিল। এরই ধারাবাহিকতায় রোববার সকালেও শত শত শ্রমিক কাজে যোগদান না করে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তারা কোনাবাড়ি এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থিত একটি পুলিশ বক্সে অগ্নিসংযোগ করে। এ সময় পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে সরে যায়। এছাড়াও শ্রমিকরা যানবাহন ভাঙচুর ও বিভিন্ন দোকানপাটে ইট পাটকেল ছুঁড়ে। এ সময় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ‘শ্রমিকরা আজও সকাল থেকে মহাসড়কে অবস্থান নিয়েনছে। যার ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

কোনাবাড়ী জোনের ট্রাফিক পরিদর্শক মো. শহিদুল ইসলাম জানান, সকাল থেকে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করে আসছিল কোনাবাড়ী এলাকায়। এ সময় শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে ট্রাফিক পুলিশ বক্সে এসে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে।

গাজীপুর শিল্পাঞ্চল এর পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে সকাল থেকে আবারও আন্দোলন শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চেষ্টা করছে।

প্রেস বিজ্ঞপ্তি

মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই