ঢাকা, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ | ২২ কার্তিক ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
ব্রেকিং নিউজ
মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশকে সাম্যের দেশ হিসেবে গড়তে চাই : আবুল কাহের চৌধুরী শামীমনর্থ ইস্ট ইউনিভার্সিটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিতজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি মদন মোহন কলেজে আলোচনা সভা ও পুরস্কার বিতরণবর্তমান সরকার ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে দৃঢ় প্রতীজ্ঞ: বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরসিলেট মেরিন একাডেমিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিতবিশ্বনাথে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিতইতিহাসে কখনো যা হয়নি, সে রেকর্ড গড়ে ফেললেন হৃদয়বাড়ল গ্রামপুলিশের বেতন-ভাতাসবুজের কাছে মানুষের ঋণসান্তিয়াগো পেনা গ্রেফতার, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা
ব্রেকিং নিউজ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি মদন মোহন কলেজে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

“বৈষম্য অবসানের লক্ষ্যেই ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার অনবদ্য বিপ্লব সংঘটিত হয়েছিল। আর তারই ধারাবাহিকতায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশে গণতন্ত্র তার প্রকৃত মুক্তির স্বাদ লাভ করে।

শনিবার (৭ নভেম্বর) সকালে সরকারি মদন মোহন কলেজ আয়োজিত ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। দিবসটি উপলক্ষে সরকারি মদন মোহন কলেজে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোছা: তাহমিনা আক্তার।

শিক্ষক পরিষদের সম্পাদক আলী হাসান পারভেজের সভাপতিত্বে ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক উজ্জ্বল দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক জাহাঙ্গীর আলম।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফরিদ আহমদ,  রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য,  বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক হোসনে আরা কামালী এবং রসায়নবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. আব্দুল হামিদ প্রমুখ।

আলোচনা সভা শেষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন মান্যবর প্রধান অতিথি এবং কলেজ অধ্যক্ষ প্রফেসর মোছা: তাহমিনা আক্তার।

মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই