ঢাকা, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ | ২২ কার্তিক ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
ব্রেকিং নিউজ
মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশকে সাম্যের দেশ হিসেবে গড়তে চাই : আবুল কাহের চৌধুরী শামীমনর্থ ইস্ট ইউনিভার্সিটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিতজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি মদন মোহন কলেজে আলোচনা সভা ও পুরস্কার বিতরণবর্তমান সরকার ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে দৃঢ় প্রতীজ্ঞ: বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরসিলেট মেরিন একাডেমিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিতবিশ্বনাথে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিতইতিহাসে কখনো যা হয়নি, সে রেকর্ড গড়ে ফেললেন হৃদয়বাড়ল গ্রামপুলিশের বেতন-ভাতাসবুজের কাছে মানুষের ঋণসান্তিয়াগো পেনা গ্রেফতার, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা
ব্রেকিং নিউজ

সিলেট মেরিন একাডেমিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বাংলাদেশ মেরিন একাডেমি সিলেটে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬’ পালিত হয়েছে। এ দিবস উপলক্ষ্যে সদর উপজেলার বাদাঘাট এলাকায় মেরিন একাডেমিতে শনিবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এর মধ্যে ছিল এদিন সকাল আটটায় একাডেমির মেইন মাস্টে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
পরে কর্মসূচির অংশ হিসেবে শীবেরবাজার এলাকায় জামেয়া ওয়াহিদিয়া এতিমখানায় শিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়। এছাড়াও একাডেমির ক্যাডেট ব্লকে বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। পরবর্তীতে জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে একাডেমির জামে মসজিদে বাদ যোহর বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব তুলে ধরে বাংলাদেশ মেরিন একাডেমি সিলেটের কমান্ড্যান্ট মেরিন ইঞ্জিনিয়ার মো. হুমায়ুন কবির একাডেমির ক্যাডেটদের দেশপ্রেম ও শৃঙ্খলার শিক্ষা নিয়ে আগামীতে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য একযোগে কাজ করার আহ্বান জানান।
এ সময় তিনি বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনা ক্যাডেটদের সততা, দেশপ্রেম ও দায়িত্ববোধের সঙ্গে দেশসেবায় উদ্বুদ্ধ করে। দিবসের আয়োজিত কর্মসূচিতে মেরিন একাডেমি, সিলেটের সকল কর্মকর্তা, শিক্ষক, কর্মচারী এবং ক্যাডেটবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই