ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ | ১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
ব্রেকিং নিউজ
গোপালগঞ্জে নতুন ডিসি ও এসপিগোপালগঞ্জে নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারদক্ষিণ সুরমা থানা পুলিশ অভিযান চালিয়ে  ৫৮ পিস ইয়াবা সহ ১ জনকে গ্রেফতারযতোদিন সরকারী হাসপাতালের দুর্নীতি ও অব্যবস্থাপনা দূর হচ্ছেনা ততোদিন আমাদের আন্দোলন চলবেজীবনের বিনিময়ে হলেও দাবি আদায় করবো ইনশাআল্লাহ: পীরসাহেব মধুপুরশিক্ষকদের ত্যাগের আদর্শ ধারণ করে দি এইডেড হাই স্কুলকে এগিয়ে নিতে হবে: আরিফুল হক চৌধুরীচোখের চিকিৎসাসেবা নিশ্চিত করতে লায়ন্স পরিবারের উদ্যোগ প্রশংসনীয়: লায়ন রেজাউল হক জুনুএসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধনদেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ ও মহানগর তাঁতীদলকে অভিনন্দন জানিয়ে মিছিলদক্ষিণ সুরমায় মনির উদ্দিন আহমদ ও হাবিব শাদির আহমদ মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন
ইসলাম ও জীবন

জীবনের বিনিময়ে হলেও দাবি আদায় করবো ইনশাআল্লাহ: পীরসাহেব মধুপুর

সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে দুই দিনব্যাপী আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সম্পন্ন হয়েছে। ১৪ ও ১৫ নভেম্বর অনুষ্ঠিত এ মহাসম্মেলনে বক্তারা কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি জানিয়ে সরকারি দল ও বিরোধী দলের প্রতি জাতীয় সংসদে এ বিষয়ে বিল উত্থাপন করে পাস করার আহ্বান জানিয়েছেন।

বক্তারা বলেন, খতমে নবুওয়তের আকিদা ইসলামের অন্যতম মৌলিক বিশ্বাস। এ আকিদা সংরক্ষণে রাষ্ট্রীয় ও সামাজিক পর্যায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। তাঁরা আহমদীয়া সম্প্রদায়ের ধর্মীয় পরিচয় ও কার্যক্রম নিয়ে নিজেদের আপত্তি তুলে ধরে তাদের জন্য পৃথক উপাসনালয়ের ব্যবস্থা রাখার দাবি জানান। পাশাপাশি আহমদীয়া মসজিদ ও মাদরাসা প্রতিষ্ঠার বিষয়ে সরকারি নিষেধাজ্ঞা জারির দাবিও জানান।

বক্তারা আরও বলেন, বাংলাদেশের ফৌজদারি দণ্ডবিধির ২৯৫ থেকে ২৯৮ ধারার আলোকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি ১৯৭৪ ও ১৯৮৮ সালের ওআইসির প্রতিশ্রুতি এবং ১৯৯৩ সালের হাইকোর্টের রায়ের কথা উল্লেখ করে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি জানান তাঁরা।

Ads World

শনিবার (১৪ নভেম্বর) বাদ আসর পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মহাসম্মেলনের কার্যক্রম শুরু হয়। রোববার (১৫ নভেম্বর) বিভিন্ন অধিবেশন, আলোচনা ও গুরুত্বপূর্ণ বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলন শেষ হয়।

সমাপনী দিনের প্রধান অতিথির বক্তব্যে খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির কেন্দ্রীয় আমির ও হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা আব্দুল হামিদ পীরসাহেব মধুপুর বলেন, খতমে নবুওয়তের পবিত্র আকিদা সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে এ বিষয়ে সঠিক ইসলামী শিক্ষা পৌঁছে দিতে ওলামায়ে কেরাম, মসজিদ-মাদরাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, কাদিয়ানীদের অবিলম্বে অমুসলিম ঘোষণা করতে হবে। অন্যথায় দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব ও ফকিহে মিল্লাত মুফতি আব্দুল মালেক বলেন, খতমে নবুওয়তের আকিদা ইসলামের অন্যতম মৌলিক ও অপরিহার্য বিশ্বাস। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী ও রাসুল। তাঁর পরে আর কোনো নবী আসবেন না। এ আকিদা মুসলিম উম্মাহর ঈমানের অবিচ্ছেদ্য অংশ। এ বিষয়ে জাতীয় সংসদে বিল উত্থাপন করে তা পাস করার দাবিও জানান তিনি।

Ads World

মহাসম্মেলনের প্রথম দিনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি এবং শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি।

মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, “মহানবী হযরত মুহাম্মদ (সা.) সর্বশেষ নবী। তাঁর পরে আর কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস।” তিনি বলেন, আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার যুগে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) রহমাতুল্লিল আলামিন হিসেবে পৃথিবীতে আবির্ভূত হন। অল্প সময়ের মধ্যে তিনি সমাজ থেকে মারামারি-হানাহানি বন্ধ করে নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি শান্তিময় সমাজ বিনির্মাণ করেন।

মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, “আমরা উলামায়ে কেরামের দাবির প্রতি আন্তরিক।” বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, কওমি মাদরাসা ও আলেম-ওলামাদের ওপর অত্যাচার-নির্যাতন চালানো হয়েছিল। শাপলা চত্বরে আলেমদের যারা রক্ত ঝরিয়েছিল, তারা আজ এ দেশে নেই; কিন্তু মসজিদ-মাদরাসা টিকে আছে।

দেশ-বিদেশের বিশিষ্ট আলেম ও অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গের সাবেক গণশিক্ষা ও গ্রন্থাগারমন্ত্রী এবং জমিয়তে উলামায়ে হিন্দ পশ্চিমবঙ্গের সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী, আযাদ দ্বীনি এদারায়ে তালিমের সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দিন, শায়খুল হাদীস মাওলানা আলিমুদ্দীন দুর্লভপুরী, সিলেটের কানাইঘাট-জকিগঞ্জের সংসদ সদস্য ও ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মুফতি আবুল হাসান এমপি, অধ্যাপক মাওলানা মুহিব্বুর রহমান, নাযিমে এদারা শায়খ মাওলানা আব্দুল বাছীর, মুফতি আব্দুল মুনতাকিম (যুক্তরাজ্য), ড. মাওলানা শুয়াইব আহমদ (যুক্তরাজ্য) এবং বিশিষ্ট গবেষক ও লেখক মাওলানা মুসা আল হাফিজ, মুফতি আব্দুল মজিদ, মাওলানা হোসাইন আহমদ মারকাজুদদাওয়া, মুফতি শফি কাসেমী বগুড়া।

বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি সিলেট জেলা সভাপতি ও কেন্দ্রীয় নায়েবে আমির শায়খুল হাদীস মাওলানা শফিকুল হক সুরইঘাটী, মহানগর সভাপতি শায়খুল হাদীস মাওলানা সালেহ আহমদ জকিগঞ্জী, শায়খুল হাদীস মাওলানা আব্দুল মুসাব্বির কলাবাড়ী, রেঙ্গা মাদরাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বুরহান,জামিয়া মাদানিয়া কাজিরবাজারের মুহতামিম মাওলানা আব্দুস সোবহান, ভার্থখলা মাদরাসার মুহতামিম মাওলানা মজদুদ্দিন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কাজিরবাজার মাদরাসার মুহাদ্দিস মাওলানা ছিদ্দিকুর রহমান চিশতি, মাওলানা বাহা উদ্দিন কাসেমী (পশ্চিমবঙ্গ, ভারত), মুফতি আব্দুল মাজিদ, মুফতি মুজিবুর রহমান আঙ্গুরা, সিলেট বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুশতাক আহমদ খান, মাওলানা হাবিবুল্লাহ আরমানী, শায়খুল হাদীস মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জী, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির নেতা মাওলানা মুহিবুর রহমান মুক্তিরচক, রামধা মাদরাসার মুহতামিম ও নাজিমে ইমতেহান এদারা মাওলানা ইউসুফ খাদিমানী, জামেয়া দরগাহর শায়খে সানী ও প্রধান মুফতি মাওলানা আবুল খায়ের বিথঙ্গলী,
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট মহানগর জমিয়তের সহসভাপতি প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান,  সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী ও বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর সভাপতি মাওলানা এমরান আলম, মাওলানা তাজুল ইসলাম হাসান,
জামেয়া মাদানিয়া বিশ্বনাথের মুহতামিম মাওলানা শিব্বির আহমদ বিশ্বনাথী, মুরাদগঞ্জ মাদরাসার মুহতামিম মাওলানা আতীকুর রহমান, শেরপুর মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা আবু আহমদ, নয়াসড়ক মাদরাসার মুহতামিম মাওলানা সাইফুল্লাহ, মাওলানা ইউসুফ আমিনী,
জালালাবাদ ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা হুসাইন আহমদ, বন্দরবাজার কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা জুনেদ আহমদ, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি জালালাবাদ থানার সহসভাপতি মুফতি শামসুল ইসলাম ও মাওলানা তোফায়েল আহমদ কামরান, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি সিলেট মহানগরীর সাংগঠনিক সম্পাদক মাওলানা ইছমত উল্লাহ সিদ্দিকী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মাহফুজ আহমদ,মাওলানা রুহুল আমীন নগরী এবং মাওলানা কামাল উদ্দিন বাদাঘাটী প্রমুখ।
সম্মেলনে ৫ দফা দাবী ঘোষণা করেন মাওলানা নিজামুদ্দিন রানাপিংগী।

মহাসম্মেলনের যৌথ পরিচালনায় ছিলেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ ছালিম আহমদ কাসেমী, মাওলানা হাসান বিন ফাহিম, মাওলানা বাহাউদ্দীন  বাহার, এম বেলাল আহমদ চৌধুরী ও নোমান বিন আফসার। নাশিদ পরিবেশ করেন আব্দুল করিম দিলদার।

দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক মহাসম্মেলনে দেশ-বিদেশের বিশিষ্ট আলেম, ইসলামি চিন্তাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও ধর্মীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই
Ads World