সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশ অভিযান চালিয়ে ৫৮ (আটান্ন) পিস ইয়াবা সহ ০১(এক) জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গত কাল শনিবার ১৩/১১/২০২৬ খ্রিঃ আনুমানিক রাত ২২.২৫ ঘটিকায় এসআই (নিঃ)/মোঃ মফিজুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দক্ষিণ সুরমা থানাধীন মোমিনখলা সাকিনস্থ ফেঞ্চুগঞ্জ রোড আল মদিনা মার্কেটের শামীম অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৫৮ (আটান্ন) পিস ইয়াবা সহ আসামী মোঃ আশরাফ আলী (৩৪), পিতা-মোঃ বশর আলী, মাতা-রবনা বেগম, সাং-মোমিনখলা (আশিক কমিশনারের বাড়ীর পাশে), থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট‘কে আটক করেন। উক্ত ঘটনার বিষয়ে দক্ষিণ সুরমা থানার মামলা নং-১৪, তারিখ-১৮/১১/২০২৬খ্রি. ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) এর টেবিল ১০(ক) রুজু হয়। আসামি‘কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।









