ঢাকা, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ | ২৩ কার্তিক ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
ব্রেকিং নিউজ
জগন্নাথপুরে জমকালো আয়োজনে ‘হবিবপুর বন্ধন ক্রিকেট ক্লাব’-এর নতুন জার্সি উন্মোচনবিশ্বনাথে কবি রফিকুল ইসলাম রুহুলের স্মরণে শোকসভা অনুষ্ঠিতযেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব: প্রধানমন্ত্রীএবার ইরানের ওপর স্থল অবরোধ আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রইরানের মিসাইলের পাল্লার ওপর থেকে সব বিধিনিষেধ উঠে গেছে: আইআরজিসিবিশ্বনাথে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভামুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশকে সাম্যের দেশ হিসেবে গড়তে চাই : আবুল কাহের চৌধুরী শামীমনর্থ ইস্ট ইউনিভার্সিটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিতজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি মদন মোহন কলেজে আলোচনা সভা ও পুরস্কার বিতরণবর্তমান সরকার ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে দৃঢ় প্রতীজ্ঞ: বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
ব্রেকিং নিউজ

বিশ্বনাথে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি-

সিলেটের বিশ্বনাথে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা-পৌর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বিকাল ৪টার দিকে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলীর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া ও পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রশদীর লুনা।
প্রধান অতিথির বক্তব্যে সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রশদীর লুনা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাঙালি জাতির জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন। ১৯৭৫ সালে ৭ নভেম্বর ঐতিহাসিক সিপাহি বিপ্লবের মাধ্যমে তৎকালীন সেনাপ্রধান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসা হয়। দেশে তখন নৈরাজ্য, অর্থনৈতিক মন্দা অবস্থায় কোনো নেতৃত্ব ছিল না, জাতির সামনে শুধু হতাশা ছিল, সেই ক্রান্তিকালে সিপাহি বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমান দেশের দায়িত্বভার গ্রহণ করেন। তিনি দায়িত্ব নেওয়ার পর জাতিকে একটি জাতীয়তাবাদের দর্শন উপহার দেন। সেই জাতীয়তাবাদের দর্শনকে সামনে রেখে বাংলাদেশের বিভিন্ন ধর্ম ও পেশার মানুষকে নিয়ে জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করেন। তিনি দেশের মানুষকে অন্ধকার থেকে মুক্তি দেন এবং দেশের উন্নয়নে নানা পরিকল্পনা গ্রহণ করেন। সেই পরিকল্পনার ১৯ দফা কর্মসূচির মাধ্যমে উন্নয়নের বিপ্লব ঘটিয়ে দেশকে তলাবিহীন ঝুড়ির অপবাদ থেকে মুক্ত করেছিলেন।
তিনি আরও বলেন, বিগত ১৭ বছর ষড়যন্ত্র হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামকে মুছে ফেলার জন্য, এই বিপ্লব দিবস পালন করা হয়নি। জিয়াউর রহমানের উত্তরসূরি তারেক রহমান বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। যারা জিয়া পরিবারের নাম মুছে ফেলতে চেয়েছিল তারা এখন দেশে নাই। তিনি আরো বলেন, জিয়াউর রহমান যে পরিকল্পনা নিয়ে সামনে এগিয়েছিলেন, সেই পরিকল্পনা ধরে বর্তমান প্রধানমন্ত্রী ৩১ দফা কর্মসূচির মাধ্যমে দেশকে এগিয়ে নিচ্ছেন। বক্তব্যের শেষ অংশে সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় ফিরে পাওয়ার দাবি জানান তিনি।
আলোচনা সভা শেষে বিশ্বনাথ পৌর শহরের প্রবাসী চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসিয়া ব্রিজের ওপর গিয়ে শেষ হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক গৌছ খান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোনায়েম খান, সাবেক যুগ্ম সম্পাদক কাওছার খান, সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নুর, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক শাহজাহান, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক শাহ আমির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা এবং পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহ্বায়ক আহমেদ দুলাল মিয়া। এ সময় উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই