ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ | ১১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
ব্রেকিং নিউজ
সরকারি দলের হস্তক্ষেপ ছাড়া নতুন মজুরি, শনিবার থেকে কাজে ফেরার আহ্বানশেখ হাসিনার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারতএসপি আজাদ গ্রেফতারআ.লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার ভুল করেনি: আইনমন্ত্রীমুন্সীগঞ্জে বিএনপির দুপক্ষের গোলাগুলি, নিহত ১হাসিনার বিমান চাওয়া ও সীমান্তে আওয়ামী নেতাদের অবস্থান নিয়ে যা বললেন তথ্যমন্ত্রীগোপালগঞ্জে সাংবাদিক শৈলেন্দ্রনাথ মজুমদারকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছেসিলেটে বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনার ‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদানজকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে
ব্রেকিং নিউজ

মা-মেয়ে নিখোঁজের ১০ ঘণ্টা পর, সুরমা নদী থেকে মৃ’তদেহ উদ্ধার

নিউজ ডেস্ক –

সিলেট নগরীর দক্ষিণ সুরমা থেকে মা-মেয়ে নিখোঁজ হওয়ার প্রায় ১০ ঘণ্টা পর, সুরমা নদী থেকে মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে, নগরীর মাছিমপুর এলাকার সুরমা নদীর ঘাট থেকে, তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন তারা।

Ads World

মা- মেয়ে বিষয়টি নিশ্চিত করেছেন, সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শিপলু চৌধুরী।

নিহতরা হলেন মঞ্জুশ্রী চক্রবর্তী প্রমি (৩৩) ও তার ১১ মাস বয়সী মেয়ে জয়স্মিতা বিশ্বাস। তারা সিলেট নগরীর দক্ষিণ সুরমার ২৯ নম্বর ওয়ার্ডের পিরোজপুর আবাসিক এলাকার বাসিন্দা জীবনানন্দ বিশ্বাসের স্ত্রী ও মেয়ে।

মঞ্জুশ্রী চক্রবর্তী প্রমির স্বামী জীবনানন্দ বিশ্বাস বলেন, “আমার স্ত্রী মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত ছিলেন। আমাদের ১১ মাস বয়সী মেয়ে থ্যালাসেমিয়ায় আক্রান্ত। শিশুটির বয়স যখন মাত্র তিন মাস, তখনই এ রোগ ধরা পড়ে। এরপর থেকে মেয়ের অসুস্থতা ও ভবিষ্যৎ চিকিৎসা নিয়ে আমার স্ত্রী সব সময় দুশ্চিন্তায় থাকতেন। মেয়েকে সারা জীবন রক্ত দিতে হবে, বিভিন্ন ধরনের চিকিৎসা করাতে হবে—এমন চিন্তা থেকে তিনি হতাশ হয়ে পড়েছিলেন।”

তিনি বলেন, ” আমার স্ত্রীর মানসিক অবস্থার উন্নতির জন্য আমি বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নিয়েছি। চার-পাঁচ দিন আগেও তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিভাগের প্রধানের কাছে নিয়ে গিয়েছিলাম। এর আগে চিকিৎসক সিদ্ধার্থ পালের কাছেও চিকিৎসা করিয়েছি। বিভিন্ন ওষুধ সেবন করানো হলেও তার অবস্থার তেমন উন্নতি হয়নি।”

Ads World

জীবনানন্দ বিশ্বাস আরও জানান, বিকেল সাড়ে চারটার দিকে কাউকে কিছু না জানিয়ে বাসা থেকে বেরিয়ে যান তার স্ত্রী। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

তিনি জানান, স্ত্রীর সঙ্গে তার কোনো ধরনের মনোমালিন্য বা পারিবারিক বিরোধ ছিল না। এ ধরনের কোনো কারণে তার স্ত্রী বাসা থেকে বেরিয়ে গিয়েছিলেন কি না, তা-ও তাদের জানা নেই।

সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শিপলু চৌধুরী বলেন, ‘দক্ষিণ সুরমার পিরোজপুর থেকে নিখোঁজ হওয়া মা ও মেয়ের মৃতদেহ নগরীর মাছিমপুর এলাকায় সুরমা নদী থেকে উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ দুটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই
Ads World