ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ | ৩০ কার্তিক ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
ব্রেকিং নিউজ
চীনে প্রথম বিদেশি কার্যালয় খুলল ইনভেস্ট বাংলাদেশগোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ, খোলা হলো জেলা কার্যালয়ের তালাশেখ হাসিনার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে গোপালগঞ্জে ছাত্রলীগসহ অন্য অঙ্গসংগঠন মিছিল হাজার হাজার পুরুষ মহিলাইরানের সবচেয়ে বড় লড়াই এখন জনগণের জীবন-জীবিকা: গালিবাফ৬০ দিনের জন্য গৃহবন্দি সোনম ওয়াংচুক, লাদাখে বাড়ছে উত্তেজনাসিদ্ধিরগঞ্জে এক যুবককে হত্যার ৩০ মিনিট পর নিজেই ধরা দিলেন খুনিমহেশখালীতে বিয়েবাড়িতে পুলিশের গুলির অভিযোগ, শিশুসহ আহত ৭হাসিনা তুই দেশে আয়, দেখি তোরে কে বাঁচায়টাকার বিপরীতে কমল ডলার-পাউন্ড-ইউরোর দামঘরে বসেই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, কারা আবেদন করতে পারবেন?
বিশ্ব

৬০ দিনের জন্য গৃহবন্দি সোনম ওয়াংচুক, লাদাখে বাড়ছে উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক –

ভারতের লাদাখের বিশিষ্ট শিক্ষাবিদ ও পরিবেশ আন্দোলনকর্মী সোনম ওয়াংচুককে ৬০ দিনের জন্য গৃহবন্দি রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। এ সময়ে তিনি কোনো মিছিল, সমাবেশ কিংবা অবস্থান কর্মসূচিতে অংশ নিতে পারবেন না। লেহের অতিরিক্ত জেলাশাসকের দপ্তর থেকে এ নির্দেশ জারি করা হয়েছে বলে জানা গেছে। প্রশাসনের এ সিদ্ধান্তকে কেন্দ্র করে লাদাখের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

Ads World

জানা গেছে, আগামী ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া লাদাখ হিল কাউন্সিলের নির্বাচন ঘিরে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে আসছিলেন ওয়াংচুক। ওই কর্মসূচির মধ্যেই তাকে অবস্থানস্থল থেকে সরিয়ে নেওয়া হয়। পরে ৬০ দিনের জন্য গৃহবন্দি রাখার নির্দেশ দেওয়া হয়। তবে প্রশাসনের পক্ষ থেকে এ সিদ্ধান্তের বিস্তারিত কারণ কিংবা বিধিনিষেধের সুনির্দিষ্ট শর্ত সম্পর্কে কিছু জানানো হয়নি।

এর আগে, ঘটনার দুই দিন আগে প্রকাশিত এক ভিডিও বার্তায় ওয়াংচুক নিজেই তাকে গৃহবন্দি করে রাখার কথা জানিয়েছিলেন। এবার প্রশাসনের পক্ষ থেকে ৬০ দিনের বিধিনিষেধের বিষয়টি সামনে এল।

লাদাখের স্বায়ত্তশাসন, সাংবিধানিক সুরক্ষা এবং স্থানীয় জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন ওয়াংচুক। একই সঙ্গে হিমালয় অঞ্চলের পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষার বিষয়েও সরব তিনি।

তার অভিযোগ ও আন্দোলনের মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে লাদাখের রাজনৈতিক অধিকার নিশ্চিত করা এবং স্থানীয় জনগোষ্ঠীর স্বার্থ সুরক্ষায় সাংবিধানিক ব্যবস্থা গ্রহণ। ফলে তার ওপর নতুন করে বিধিনিষেধ আরোপের ঘটনায় আন্দোলনকারীদের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

Ads World

লাদাখের রাজনৈতিক ভবিষ্যৎ, স্বায়ত্তশাসন ও সাংবিধানিক সুরক্ষার দাবিতে স্থানীয় আন্দোলনকারীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের টানাপোড়েন দীর্ঘদিনের। এর মধ্যে ওয়াংচুকের ওপর ৬০ দিনের বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নতুন করে পরিস্থিতিকে উত্তপ্ত করতে পারে বলে মনে করা হচ্ছে।

মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই
Ads World