ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ | ১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
ব্রেকিং নিউজ
গোপালগঞ্জে নতুন ডিসি ও এসপিগোপালগঞ্জে নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারদক্ষিণ সুরমা থানা পুলিশ অভিযান চালিয়ে  ৫৮ পিস ইয়াবা সহ ১ জনকে গ্রেফতারযতোদিন সরকারী হাসপাতালের দুর্নীতি ও অব্যবস্থাপনা দূর হচ্ছেনা ততোদিন আমাদের আন্দোলন চলবেজীবনের বিনিময়ে হলেও দাবি আদায় করবো ইনশাআল্লাহ: পীরসাহেব মধুপুরশিক্ষকদের ত্যাগের আদর্শ ধারণ করে দি এইডেড হাই স্কুলকে এগিয়ে নিতে হবে: আরিফুল হক চৌধুরীচোখের চিকিৎসাসেবা নিশ্চিত করতে লায়ন্স পরিবারের উদ্যোগ প্রশংসনীয়: লায়ন রেজাউল হক জুনুএসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধনদেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ ও মহানগর তাঁতীদলকে অভিনন্দন জানিয়ে মিছিলদক্ষিণ সুরমায় মনির উদ্দিন আহমদ ও হাবিব শাদির আহমদ মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন
ব্রেকিং নিউজ

মহেশখালীতে বিয়েবাড়িতে পুলিশের গুলির অভিযোগ, শিশুসহ আহত ৭

নিউজ ডেস্ক –

কক্সবাজারের মহেশখালীতে বিয়েবাড়িতে ডাকাত ধরতে গিয়ে পুলিশের গুলিতে শিশু-কিশোরসহ সাতজন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

Ads World

শুক্রবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলার দরগাহ ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে মিনহাজ উদ্দিন (২৪) নামের এক যুবককে গুরুতর অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত অন্যরা হলেন- দরগাহ ঘোনা এলাকার মৃত রশিদ মিয়ার ছেলে মিনহাজ উদ্দিন, ছিদ্দিক আহমদ বাশির ছেলে আবদুর রহিম কালো (১৬), নাছির উদ্দিনের ছেলে রাহাত (১২), ইমাম হোসেনের ছেলে মো. ওয়াসিফ (৮), আজগরের ছেলে বাবু (১৮) ও কালু মাঝির ছেলে ছাদেক (২৫)। এ ছাড়া আরও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আহত মিনহাজ ও তার পরিবারের অভিযোগ, পুলিশের গুলিতে তারা আহত হওয়ার পর ঘটনাটি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হয়েছে। এমনকি পুলিশের বিরুদ্ধে মুখ খুললে মিথ্যা মামলায় ফাঁসানো এবং অস্ত্র দিয়ে চালান দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। ভুক্তভোগী পরিবারের সদস্যদের কাছ থেকে জোর করে ভিডিও বক্তব্য নেওয়া ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ারও অভিযোগ উঠেছে।

আহত মিনহাজ উদ্দিন বলেন, আমাদের এলাকার একটি বিয়ের অনুষ্ঠানে আনন্দ করছিলাম। এ সময় পুলিশ এলে ভয়ে আমরা দৌড়ে পালানোর চেষ্টা করি। পেছন থেকে কয়েকজন পুলিশ সদস্য আমাদের গুলি করেন। এতে আমরা ছয়-সাতজন গুলিবিদ্ধ হই। অন্যরা পালিয়ে যেতে পারলেও আমার পায়ে একাধিক গুলি লাগায় পড়ে যাই।

Ads World

তিনি আরও জানান, পরে তাকে আহত অবস্থায় ধরে কালারমারছড়া পুলিশ ক্যাম্পে নিয়ে যান। সেখানে এসআই রাজুসহ কয়েকজন পুলিশ সদস্য তাকে মারধর করেন এবং মোবাইল ফোন কেড়ে নেন। এছাড়া পুলিশের বিরুদ্ধে মুখ খুললে অস্ত্র দিয়ে মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়। এ ছাড়া ডাকাতের গুলিতে তিনি আহত হয়েছেন, এমন বক্তব্য দিতে চাপ দিয়ে ভিডিও ধারণ করা হয়। পরে তাকে মহেশখালী থানায় নেওয়া হয়। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কালারমারছড়া পুলিশ ক্যাম্পের পুলিশের একটি দল ডাকাত ধরতে উত্তর নলবিলার দরগাহ ঘোনা এলাকায় অভিযান চালায়। ওই সময় স্থানীয় বাসিন্দা ভুট্টোর মেয়ের বিয়ের অনুষ্ঠান চলছিল। সেখানে শিশু-কিশোরসহ অনেকেই আনন্দ-উৎসবে অংশ নিচ্ছিলেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আতঙ্কে লোকজন ছোটাছুটি শুরু করেন। এ সময় পুলিশ পেছন থেকে তিন রাউন্ড গুলি ছোড়ে বলে অভিযোগ স্থানীয়দের। এতে সাতজন গুলিবিদ্ধ হন।

স্থানীয়দের ভাষ্য, মিনহাজের পায়ে একাধিক গুলি লাগায় তিনি পালাতে পারেননি। পরে পুলিশ তাকে আহত অবস্থায় আটক করে। প্রথমে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও অবস্থার অবনতি হলে এবং তার বিরুদ্ধে কোনো মামলা না থাকায় পরিবারের জিম্মায় চিকিৎসার জন্য ছেড়ে দেওয়া হয়।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন আহতের অভিভাবক বলেন, বিয়েবাড়িতে পুলিশের গুলিতে তাদের সন্তানসহ কয়েকজন আহত হয়েছেন। পরে পুলিশ তাদের ডেকে নিয়ে ডাকাতের গুলিতে আহত হওয়ার বক্তব্য দিতে চাপ দেয়। পুলিশের বিরুদ্ধে কথা বললে মিথ্যা মামলায় ফাঁসানোর আশঙ্কায় তারা মুখ খুলতে সাহস পাচ্ছেন না।

মিনহাজের ভাই কফিল উদ্দিন বলেন, আমার ভাইকে বিয়েবাড়িতে পুলিশ গুলি করে ধরে নিয়ে যায়। কালারমারছড়া ক্যাম্পে নিয়ে মারধর করে পরে মহেশখালী থানায় নেওয়া হয়। ভাইয়ের বিরুদ্ধে কোনো মামলা না থাকলেও পুলিশ তাকে ডাকাতের গুলিতে আহত হয়েছে বলে ভিডিও বক্তব্য দিতে চাপ দেয়। ডাকাতদের বিরুদ্ধে মামলা করার শর্তও দেওয়া হয়। অন্যথায় অস্ত্র দিয়ে ফাঁসানোর হুমকি দেওয়া হয়। ভাইকে বাঁচাতে বাধ্য হয়ে ভিডিও বক্তব্য দিতে হয়েছে। পরে তাকে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসি। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে অভিযোগ অস্বীকার করে মহেশখালী থানার ওসি আবদুস সোলতান যুগান্তরকে বলেন, বিয়েবাড়িতে একজন ডাকাতকে ধরতে পুলিশ অভিযান চালায়। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে দুজন নিরীহ মানুষ গুলিবিদ্ধ হন। পুলিশ কোনো গুলি ছোড়েনি।

আহত ব্যক্তিদের ভয়ভীতি দেখিয়ে বক্তব্য নেওয়া কিংবা পরিবারের কাছ থেকে জোর করে স্ট্যাম্প নেওয়ার অভিযোগও অস্বীকার করেন ওসি।

মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই
Ads World