ঢাকা, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ | ২২ কার্তিক ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
ব্রেকিং নিউজ
মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশকে সাম্যের দেশ হিসেবে গড়তে চাই : আবুল কাহের চৌধুরী শামীমনর্থ ইস্ট ইউনিভার্সিটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিতজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি মদন মোহন কলেজে আলোচনা সভা ও পুরস্কার বিতরণবর্তমান সরকার ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে দৃঢ় প্রতীজ্ঞ: বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরসিলেট মেরিন একাডেমিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিতবিশ্বনাথে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিতইতিহাসে কখনো যা হয়নি, সে রেকর্ড গড়ে ফেললেন হৃদয়বাড়ল গ্রামপুলিশের বেতন-ভাতাসবুজের কাছে মানুষের ঋণসান্তিয়াগো পেনা গ্রেফতার, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা
ব্রেকিং নিউজ

নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি) এ যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। শনিবার ৭ নভেম্বর সকালে ইউনিভার্সিটি প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ^বিদ্যালয়ের ভারপাপ্ত উপাচার্য স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ শামসুল কবির। এ সময় বিশ^দ্যিালয়ের পতাকা উত্তোলন করেন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি ও পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. লিয়াকত আলী শাহ ফরিদী।
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর নগরীর শেখঘাট ক্যাম্পাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ^বিদ্যালয়ের ভারপাপ্ত উপাচার্য স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ শামসুল কবির। ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নূর জাহান কাকলীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, এনইইউবি বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি ও পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. লিয়াকত আলী শাহ ফরিদী, পরিচালক (অর্থ) অশোক রঞ্জন চৌধুরী, ছাত্র কল্যাণ উপদেষ্টা ও সিএসই বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক রথীন্দ্র চন্দ্র গোপ ও লাইব্রেরিয়ান জিলুন নাহার চৌধুরী প্রমুখ।
সভায় বক্তারা বলেন সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে এই ঐতিহাসিক দিনেই বন্দিদশা থেকে মুক্ত হয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)। সিপাহি-জনতার সেই স্বতঃস্ফূর্ত বিপ্লব জিয়াউর রহমানকে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে এবং তাঁর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ এক শক্তিশালী সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানোর শক্তি পায়। এই দিনটি কেবল একটি বিশেষ রাজনৈতিক পটপরিবর্তন নয়, বরং এটি আমাদের বহুদলীয় গণতন্ত্রের অগ্রযাত্রার সূচনালগ্ন।
আজকের এই দিনে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এবং সেইসব বীর সিপাহি ও জনতাকে, যারা দেশের স্বাধীনতা রক্ষায় নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন।

মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই