ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ | ২৮ কার্তিক ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
ব্রেকিং নিউজ
গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে আহত প্রায় শতাধিকরক্তে লেখা স্বাধীনতার নাম (একটি কিশোরীর যুদ্ধ, একটি জাতির বিবেক)সেনাবাহিনী ও র‍্যাব কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে এক ভুয়া পরিচয়ধারী ব্যক্তি’কে আটকসিলেটে ট্রাক-পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের বর্ষপূর্তি উপলক্ষে ভাতা প্রদান অনুষ্ঠানচোখে দৃষ্টি শক্তি না থাকার পরও মৌমির জিপিএ-৫ লাভ প্রশংসনীয় : বিভাগীয় কমিশনার মশিউর রহমানযুক্তরাজ্য জালালাবাদ এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্নসিলেটে চিকিৎসাসেবা খাতের বিভিন্ন অনিয়ম ও অসদুপায় বন্ধের দাবিতে প্রতিবাদ সভাজনগণের প্রত্যাশা অনুযায়ী ও শান্তি-শৃঙ্খলা বজায় রেখে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপিগোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্সগোপালগঞ্জে মুকসুদপুরে মুচনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরু
জাতীয়

দেশে হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিউজ ডেস্ক –

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল ১ হাজার ১৯৪ জনের। সব মিলিয়ে হামে ও এর উপসর্গে নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৯৯ জনে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

Ads World

বুলেটিনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে সিলেট বিভাগে ২ জন মারা গেছেন। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৫৪১ জন রোগী এসেছে।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৬৩৮ জন, রাজশাহীতে ৪৩, সিলেটে ২২৯, চট্টগ্রামে ২৬৯ জন, বরিশালে ১০৬, ময়মনসিংহে ১১৪, খুলনায় ৮৪ এবং রংপুরে ৫৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ১৮ হাজার ৭৫ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ২ লাখ ৯ হাজার ২০৭ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।

গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ২৯১ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৮৮০ জন।

মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই