ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ | ৩০ কার্তিক ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
ব্রেকিং নিউজ
চীনে প্রথম বিদেশি কার্যালয় খুলল ইনভেস্ট বাংলাদেশগোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ, খোলা হলো জেলা কার্যালয়ের তালাশেখ হাসিনার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে গোপালগঞ্জে ছাত্রলীগসহ অন্য অঙ্গসংগঠন মিছিল হাজার হাজার পুরুষ মহিলাইরানের সবচেয়ে বড় লড়াই এখন জনগণের জীবন-জীবিকা: গালিবাফ৬০ দিনের জন্য গৃহবন্দি সোনম ওয়াংচুক, লাদাখে বাড়ছে উত্তেজনাসিদ্ধিরগঞ্জে এক যুবককে হত্যার ৩০ মিনিট পর নিজেই ধরা দিলেন খুনিমহেশখালীতে বিয়েবাড়িতে পুলিশের গুলির অভিযোগ, শিশুসহ আহত ৭হাসিনা তুই দেশে আয়, দেখি তোরে কে বাঁচায়টাকার বিপরীতে কমল ডলার-পাউন্ড-ইউরোর দামঘরে বসেই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, কারা আবেদন করতে পারবেন?
বিনোদন

বিয়ের পর ৩ মাস কাজ থেকে বিরতিতে অনিরুদ্ধ

বিনোদন ডেক্স::

বিয়ের পর পেশাগত কাজ থেকে তিন মাসের বিরতি নিয়েছেন ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর। আগামী বছরের জানুয়ারি পর্যন্ত নতুন কোনো কাজ হাতে নিচ্ছেন না তিনি।

এরই মধ্যে তার এই বিরতির প্রভাব পড়েছে একটি সিনেমার প্রচারপরিকল্পনাতেও।
কমল হাসানের আসন্ন সিনেমা সান্ডিয়ার হতে যাচ্ছে বিরতির পর অনিরুদ্ধের প্রথম কাজ। গত ৭ নভেম্বর কমল হাসানের জন্মদিন উপলক্ষে সিনেমাটির টিজার প্রকাশের পরিকল্পনা ছিল নির্মাতাদের। তবে নির্ধারিত সময়ের মধ্যে ছবিটির আবহসংগীতের কাজ শেষ করতে পারেননি অনিরুদ্ধ।

Ads World

ফলে অসম্পূর্ণ টিজার প্রকাশ না করে শুধু ছবির প্রথম ঝলকের পোস্টার প্রকাশ করেন নির্মাতারা। জানা গেছে, সিনেমাটির পরবর্তী শুটিং শিডিউল শুরু হলে আবহসংগীতসহ টিজার প্রকাশের পরিকল্পনা রয়েছে। অনিরুদ্ধের বিরতির বিষয়টি আগে থেকেই জানতেন সংশ্লিষ্ট নির্মাতারা। অক্টোবরের পর নতুন কোনো কাজ না নেওয়ার সিদ্ধান্তের কথাও তিনি অন্য নির্মাতাদের জানিয়েছিলেন।

এর আগে ১১ নভেম্বর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন অনিরুদ্ধ ও কাব্য মারান। তাদের বিয়েতে অনুসরণ করা হয় তামিলনাড়ুর ‘স্বাভিমান বিয়ে’ বা ‘সেলফ-রেসপেক্ট ম্যারেজ’ রীতি।

ডিএমকে আইটি উইংয়ের সম্পাদক টি আর বি রাজা বিয়ের বিষয়টি নিশ্চিত করেন। তার ভাষ্য অনুযায়ী, অনুষ্ঠানে বর-কনে একে অপরকে মালা পরান। এরপর উপস্থিত জ্যেষ্ঠ ব্যক্তিরা তাদের হাতে চেইন তুলে দেন।

অনিরুদ্ধ ও কাব্য একে অপরকে সেই চেইন পরিয়ে দেন। পরে পরিবার ও বন্ধুদের আশীর্বাদ নেন তারা।

Ads World

‘সেলফ-রেসপেক্ট ম্যারেজ’ প্রথার সূচনা করেছিলেন পেরিয়ার ই ভি রামাসামি। এ রীতিতে বর-কনে সাক্ষীদের উপস্থিতিতে একসঙ্গে থাকার অঙ্গীকার করেন এবং মালা বা আংটি বিনিময় করেন। ১৯৬৭ সালে তামিলনাড়ুতে এই বিয়ের রীতি আইনগত স্বীকৃতি পায়।

মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই
Ads World