ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ | ১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
ব্রেকিং নিউজ
গোপালগঞ্জে নতুন ডিসি ও এসপিগোপালগঞ্জে নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারদক্ষিণ সুরমা থানা পুলিশ অভিযান চালিয়ে  ৫৮ পিস ইয়াবা সহ ১ জনকে গ্রেফতারযতোদিন সরকারী হাসপাতালের দুর্নীতি ও অব্যবস্থাপনা দূর হচ্ছেনা ততোদিন আমাদের আন্দোলন চলবেজীবনের বিনিময়ে হলেও দাবি আদায় করবো ইনশাআল্লাহ: পীরসাহেব মধুপুরশিক্ষকদের ত্যাগের আদর্শ ধারণ করে দি এইডেড হাই স্কুলকে এগিয়ে নিতে হবে: আরিফুল হক চৌধুরীচোখের চিকিৎসাসেবা নিশ্চিত করতে লায়ন্স পরিবারের উদ্যোগ প্রশংসনীয়: লায়ন রেজাউল হক জুনুএসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধনদেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ ও মহানগর তাঁতীদলকে অভিনন্দন জানিয়ে মিছিলদক্ষিণ সুরমায় মনির উদ্দিন আহমদ ও হাবিব শাদির আহমদ মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন
ব্রেকিং নিউজ

গোপালগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস ও আলাচনা সভা অনুষ্ঠিত হয়েছে

লুৎফর সিকদার (নিজস্ব প্রতিনিধ) গোপালগঞ্জ-

“ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই” এই প্রতিপাদ্যে গোপালগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপিত হয়েছে।

আজ শনিবার (১৪ নভেম্বর) গোপালগঞ্জ ডায়াবেটিক সমিতি হাসপাতালের হলরুমে গোপালগঞ্জ ডায়াবেটিক সমিতি হাসপাতালের পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করা হয়।

Ads World

এতে প্রধান অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম তারেক সুলতান।
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. রিহাব ইনাম, ডায়াবেটিক সমিতি হাসপাতালের পরিচালনা পর্যাদের সদস্য আলহাজ্ব মো: মোশাররফ হোসেন ও ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য জাকির হোসেন উকিল।

ডায়াবেটিক সমিতি হাসপাতালের মেডিকেল পরিচালক ডা. কাজী রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আজীবন সদস্য ডা. অসিত মল্লিক, ডা. আরিফুর রহমান, আব্দুল মান্নান, আল-আমীন চৌধূরী, সাইফুল ইসলাম, আলীউজ্জামান মিন্টু, ফারজানা ইসলাম তন্বী সহ অরো অনেকে বক্তব্য রাখেন।

আলোচনা সভার শুরুতে স্বাগত ও মূল বক্তব্য উপস্থাপন করেন হাসপাতালের মেডিকেল পরিচালক ডা. কাজী রবিউল ইসলাম।
বক্তারা বলেন, পরিবর্তনশীল জীবনযাত্রা, খাদ্যাভ্যাসে পরিবর্তন এবং শারীরিক পরিশ্রমের অভাবে ডায়াবেটিসের ঝুঁকি ক্রমেই বাড়ছে।

ডায়াবেটিসকে নীরব ঘাতক হিসেবে উল্লেখ করে তাঁরা বলেন, সময়মতো রোগ শনাক্তকরণ, সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক ব্যায়াম ও হাঁটাচলা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চললে এ রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

Ads World

বক্তারা আরো বলেন, ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা অত্যন্ত জরুরি। বিশেষ করে ৩৫ বছর বা তার বেশি বয়সীদের নিয়মিত রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করা উচিত। পাশাপাশি পরিবার ও সমাজের সবাইকে স্বাস্থ্যসচেতন হওয়ার আহ্বান জানান তাঁরা।

এতে সাধারণ মানুষের মধ্যে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে বক্তারা সহমত পোষণ করেছেন।

মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই
Ads World