ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ | ১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
ব্রেকিং নিউজ
গোপালগঞ্জে নতুন ডিসি ও এসপিগোপালগঞ্জে নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারদক্ষিণ সুরমা থানা পুলিশ অভিযান চালিয়ে  ৫৮ পিস ইয়াবা সহ ১ জনকে গ্রেফতারযতোদিন সরকারী হাসপাতালের দুর্নীতি ও অব্যবস্থাপনা দূর হচ্ছেনা ততোদিন আমাদের আন্দোলন চলবেজীবনের বিনিময়ে হলেও দাবি আদায় করবো ইনশাআল্লাহ: পীরসাহেব মধুপুরশিক্ষকদের ত্যাগের আদর্শ ধারণ করে দি এইডেড হাই স্কুলকে এগিয়ে নিতে হবে: আরিফুল হক চৌধুরীচোখের চিকিৎসাসেবা নিশ্চিত করতে লায়ন্স পরিবারের উদ্যোগ প্রশংসনীয়: লায়ন রেজাউল হক জুনুএসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধনদেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ ও মহানগর তাঁতীদলকে অভিনন্দন জানিয়ে মিছিলদক্ষিণ সুরমায় মনির উদ্দিন আহমদ ও হাবিব শাদির আহমদ মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন
ব্রেকিং নিউজ

সোমবারের ধর্মঘটের সঙ্গে সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ইউনিয়নের কোনো সম্পৃক্ততা নেই

সোমবার (১৬ নভেম্বর) থেকে সিলেটে পরিবহন শ্রমিকদের কর্মবিরতির সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই বলে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় দক্ষিণ সুরমার কদমতলীস্থ সংগঠন’র কার্যালয়ে আয়োজিত এক সভায় নেতারা এ ঘোষণা দেন।

সংগঠন এর সভাপতি ইফতেখার আহমেদ সোহেল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ’র সঞ্চালনায় সভায় বক্তারা সোমবার ডাকা ঘর্মঘট আদালত অবমাননার সামিল বলে মনে করেন। এই অবরোধ সরকারকে বেকায়দায় ফেলা ও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছেন সংগঠন এর নেতৃবৃন্দ।

Ads World

সিলেট জেলার শ্রমিক ইউনিয়নের চার চার বারের নির্বাচিত সভাপতি আবু সরকারের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান নেতৃবৃন্দ।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কার্যকরী সভাপতি মো. আক্তার রশিদ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি আবদুল মুকিত, সহ-সভাপতি রাখাল দে, মো. ফয়জুল ইসলাম, জুবায়ের আহমদ চৌধুরী (সুমন), যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শাহ জাহান, সহ-সাধারণ সম্পাদক মো. আব্দুর রকিব, মো. সেবুল মিয়া, সাংগঠনিক সম্পাদক এম এ ছাত্তার মামুন, অর্থ সম্পাদক হাজী শায়েস্তা মিয়া, প্রচার সম্পাদক মো. আল আমীন, দপ্তর সম্পাদক  মাহতাবুর রহমান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আরিফ আহমদ চৌধুরী,ধর্ম বিষয়ক সম্পাদক মো. আজির উদ্দিন।

এদিকে শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক আহমদ আলী স্বপন, সহ সাধারণ সম্পাদক মো. আব্দুর রকিব, মো. মতিন, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলামসহ সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

Ads World
মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই
Ads World