ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ | ৩০ কার্তিক ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
ব্রেকিং নিউজ
চীনে প্রথম বিদেশি কার্যালয় খুলল ইনভেস্ট বাংলাদেশগোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ, খোলা হলো জেলা কার্যালয়ের তালাশেখ হাসিনার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে গোপালগঞ্জে ছাত্রলীগসহ অন্য অঙ্গসংগঠন মিছিল হাজার হাজার পুরুষ মহিলাইরানের সবচেয়ে বড় লড়াই এখন জনগণের জীবন-জীবিকা: গালিবাফ৬০ দিনের জন্য গৃহবন্দি সোনম ওয়াংচুক, লাদাখে বাড়ছে উত্তেজনাসিদ্ধিরগঞ্জে এক যুবককে হত্যার ৩০ মিনিট পর নিজেই ধরা দিলেন খুনিমহেশখালীতে বিয়েবাড়িতে পুলিশের গুলির অভিযোগ, শিশুসহ আহত ৭হাসিনা তুই দেশে আয়, দেখি তোরে কে বাঁচায়টাকার বিপরীতে কমল ডলার-পাউন্ড-ইউরোর দামঘরে বসেই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, কারা আবেদন করতে পারবেন?
ব্রেকিং নিউজ

শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে শাহ মোহাম্মদ জামাল উদ্দিন

শ্রমের মর্যাদা, শ্রমিকের অধিকার, বৈষম্যের অবসান ও শ্রমিক বান্ধব রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয়ে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে শ্রমিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ হল দরগাহ গেইটে এই শ্রমিক কাউন্সিল অনুষ্ঠিত হয়।

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখা সভাপতি আলহাজ্ব ফজলুল হকের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক মুহাম্মাদ আতাউর রহমান এবং মহানগর সাধারণ সম্পাদক মুহাম্মাদ নাজমুল হাসানের যৌথ পরিচালনায় কাউন্সিল সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শাহ মোহাম্মদ জামাল উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মাওলানা মুফতী সাঈদ আহমদ, সিলেট মহানগর রিয়াজুল ইসলাম রিয়াজ, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী ও জেলা সেক্রেটারী মুফতী আবু তাহের মিসবাহ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মোহাম্মদ সিদ্দিকুর রহমান ছুটন, মহানগর সেক্রেটারী হাফিজ মাওলানা ইমাদ উদ্দিন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মাওলানা মুহাম্মাদ বদরুল হক, ইসলামী আইনজীবী পরিষদ সিলেট জেলা বার ইউনিটের আহবায়ক অ্যাডভোকেট সামছুল আলম চৌধুরী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মাওলানা শাহিদুল ইসলাম, মহানগর সভাপতি মুহাম্মাদ আনিসুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা সভাপতি মুহাম্মাদ মোরশেদ আহমদ চৌধুরী, মহানগর সভাপতি মুহাম্মাদ জাকাওয়াত চৌধুরী পাশা সহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ।

Ads World

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখার ২০২৭-২৮ সেশনের কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সিলেট জেলা সভাপতি আলহাজ্ব ফজলুল হক, সহ-সভাপতি মোঃ সারোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান। মহানগর কমিটির সভাপতি মাওলানা আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক মোঃ কামাল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনির হুসাইন, সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে শাহ মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতি ও উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি। অথচ সমাজের এই গুরুত্বপূর্ণ শ্রেণির মানুষ নানা ক্ষেত্রে তাদের ন্যায্য অধিকার ও প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। শ্রমিকদের শোষণ ও বৈষম্যমুক্ত করতে ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন জরুরি। তাই শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, সামাজিক মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই
Ads World