ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ | ৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
ব্রেকিং নিউজ
হামলার আশঙ্কায় টুঙ্গিপাড়া থানা ছাড়লেন পুলিশ সদস্যকোটালীপাড়ায় দীর্ঘ দুই বছর পর আওয়ামী লীগ কার্যালয়ের তালা ভেঙ্গে প্রবেশ” নেতাকর্মীদের মিছিলনাশকতার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৪ নেতাকর্মী’কে গ্রেফতারজননিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় সিলেটের ৪২ ওয়ার্ডে মহানগর বিএনপির ৭ টিম গঠননির্বাচনকে সামনে রেখে মতবিনিময় সভা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিনকর্মীসভা সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদএক শর্তে সরকারের পাশে থাকার ঘোষণা দিল জামায়াত‘আমার ব্যক্তিগত কিছু ফাঁস হলে দায় তার’, কার বিরুদ্ধে অভিযোগ ফারিনের?বিচ্ছেদ থেকে বিয়ে, সাবেক প্রেমিককেই বেছে নেওয়ার কারণ জানালেন কাজলআধ্যাত্মিক গুরু ওশোর চরিত্রে অভিনয় করতে চাই: নওয়াজউদ্দীন
বিনোদন

আধ্যাত্মিক গুরু ওশোর চরিত্রে অভিনয় করতে চাই: নওয়াজউদ্দীন

বিনোদন ডেস্ক –

পর্দায় নানা ধরনের চরিত্রে অভিনয় করে থাকেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দীন সিদ্দিকী। অভিনয় দিয়ে দর্শকদের বারংবার মুগ্ধ করেছেন তিনি। এবার এক সম্পূর্ণ ভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের ইচ্ছাপ্রকাশ করলেন এ অভিনেতা।

Ads World

তার ইচ্ছা— সুযোগ পেলে আধ্যাত্মিক গুরু ওশোর চরিত্রে অভিনয় করতে চান। তবে কখনোই ছবি পরিচালনা করতে আগ্রহী না বলে জানিয়েছেন নওয়াজউদ্দীন। সম্প্রতি একটি অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে নিজের এ ইচ্ছার কথা জানিয়েছেন এই অভিনেতা।

সেই অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়, বাস্তবের কোনো ব্যক্তিত্বের চরিত্রে অভিনয়ের সুযোগ পেলে কাকে বেছে নেবেন? এমন প্রশ্নে এক মুহূর্তও না ভেবে অভিনেতার উত্তর— ‘ওশো’।

কেন এই আধ্যাত্মিক গুরুর প্রতি নওয়াজের আকর্ষণ? উত্তরে অভিনেতা বলেন, ‘ওশোর দর্শন, তার জীবনযাপনের ধরন, ব্যক্তিত্ব এবং মনোভাব আমাকে ভীষণভাবে আকর্ষণ করে। তাই এমন কোনো সুযোগ পেলে আমি অবশ্যই তার চরিত্রে অভিনয় করতে চাই।’

নওয়াজউদ্দীনের এমন ইচ্ছার কথা সামাজিক মাধ্যমে আসতেই নেটিজেনদের মাঝে শুরু হয়েছে আলোচনা। এবার কি তবে সত্যিই ওশোর জীবন নিয়ে তৈরি হবে সিনেমা? তার দর্শন, জীবনবোধ ও বিতর্ক একসময় সারা বিশ্বে আলোড়ন ফেলেছিল। সেই চরিত্রে নওয়াজউদ্দীনকে কেমন দেখাবে, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে অভিনেতার ভক্ত-অনুরাগীদের মাঝে।

Ads World

অভিনয়ের পাশাপাশি সিনেমা পরিচালনার কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন এ অভিনেতা। সিনেমা নির্মাণের প্রতি বিন্দুমাত্র আগ্রহ নেই উল্লেখ করে নওয়াজউদ্দীন বলেন, ‘পরিচালনা আমার জন্য নয়; সিনেমা পরিচালনার প্রতি আমার সামান্যতম আগ্রহও নেই।’

অভিনেতা আরও বলেন, তিনি আজীবন অভিনয়ই করে যেতে চান। একজন ভালো অভিনেতা হয়ে ওঠার চেষ্টা চালিয়ে যাওয়াই তার প্রধান লক্ষ্য। পরিচালকের আসনে বসার বদলে ক্যামেরার সামনে থেকেই নিজের কাজ করে যেতে চান বলে জানান নওয়াজউদ্দীন।

উল্লেখ্য, যার চরিত্রে অভিনয় করা নিয়ে এতো আলোচনা সেই ওশোর জন্ম ১৯৩১ সালের ১১ ডিসেম্বর ভারতের মধ্যপ্রদেশের কুচওয়াড়ায়। তার আসল নাম ছিল চন্দ্রমোহন জৈন। ভগবান শ্রী রজনীশ নামেও পরিচিত ছিলেন তিনি। আধ্যাত্মিকতা, ধ্যান, প্রেম, সম্পর্ক ও ব্যক্তিস্বাধীনতা নিয়ে তার বক্তব্য বহু মানুষকে আকৃষ্ট করেছিল।

১৯৭৪ সালে পুনেতে আশ্রম প্রতিষ্ঠা করেন ওশো। পরে ১৯৮১ সালে আমেরিকায় চলে যান। সেখানে তার অনুগামীরা তার নামে একটি বসতি গড়ে তোলেন। নানা আইনি বিতর্কের জেরে ১৯৮৫ সালে আমেরিকা ছাড়তে হয় তাকে। ভারতে ফিরে আসার পর ১৯৯০ সালের ১৯ জানুয়ারি পুনেতে ওশোর মৃত্যু হয়।

মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই
Ads World