ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ | ১০ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
ব্রেকিং নিউজ
মা-মেয়ে নিখোঁজের ১০ ঘণ্টা পর, সুরমা নদী থেকে মৃ’তদেহ উদ্ধারগোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় বিএনপির ছয় নেতার একযোগে পদত্যাগসিলেটে কক্সবাজারের সাবেক সাংসদ বদির ভাই, ছেলেসহ ৪ জন আটক রাজশাহীতে ছাত্রলীগ এক নেতাকে নিয়ে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, গুলিগোপালগঞ্জে থানায় আগুনের অভিযোগে অতিরিক্ত এসপি গ্রেফতারসৌদির সবচেয়ে উঁচু ভবনে আবারও হামলাএলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশআওয়ামী লীগ আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটরমজুরি ঘোষণার পরও পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, সংঘর্ষআমি বোরকা পরি না, কিন্তু কেউ মানা করলে ৩টি বোরকা পরব: শাবানা আজমি
নির্বাচিত সংবাদ

গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় বিএনপির ছয় নেতার একযোগে পদত্যাগ

লুৎফর সিকদার  গোপালগঞ্জ প্রতিনিধি-

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়ন বিএনপিতে একযোগে ছয় নেতার পদত্যাগের ঘটনা ঘটেছে। দলীয় কার্যক্রম ও সাংগঠনিক ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষের কথা জানিয়ে তাঁরা শুধু নিজ নিজ পদই নয়, বিএনপির প্রাথমিক সদস্যপদও ত্যাগ করেছেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার গিমাডাঙ্গা নতুন বাজারে বোরহানের দোকানে সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেদের সিদ্ধান্তের কথা প্রকাশ করেন পদত্যাগকারী নেতারা।

Ads World

পদত্যাগের ঘোষণা দেওয়া ছয়জন হলেন—পাটগাতী ইউনিয়ন বিএনপির সহ-কৃষিবিষয়ক সম্পাদক শাহানুর শেখ, ধর্মবিষয়ক সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক সজীব ফকির, সহ-সাংগঠনিক সম্পাদক বাচ্চু শেখ এবং ইউনিয়ন কমিটির সদস্য মো. আফজাল শেখ ও মোহাম্মদ জামাল মোল্লা।

সংবাদ সম্মেলনে নেতারা তাঁদের লিখিত বক্তব্যে জানান, তাঁরা দীর্ঘদিন ধরে পাটগাতী ইউনিয়ন বিএনপির বিভিন্ন সাংগঠনিক পদে থেকে দলের কার্যক্রমে অংশ নিয়ে আসছিলেন। কিন্তু সাম্প্রতিক সময়ে দলের কর্মকাণ্ড ও সাংগঠনিক পরিস্থিতি নিয়ে তাঁদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। এ কারণে নিজেদের সিদ্ধান্তে দলীয় পদসহ প্রাথমিক সদস্যপদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

লিখিত বক্তব্যে তাঁরা আরও উল্লেখ করেন, পদত্যাগের পর বিএনপির কোনো পর্যায়ের সাংগঠনিক দায়িত্বে তাঁদের আর সম্পৃক্ততা থাকবে না। পাশাপাশি দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকেও দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

পদত্যাগের পেছনে কোনো ব্যক্তি বা পক্ষের চাপ কিংবা প্রভাব কাজ করেনি বলেও দাবি করেন ছয় নেতা। তাঁদের ভাষ্য, সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত থেকেই তাঁরা স্বেচ্ছায় দল ছাড়ছেন। বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করতে সংবাদমাধ্যমের সহযোগিতাও কামনা করেন তাঁরা।

Ads World

এদিকে পাটগাতী ইউনিয়ন বিএনপির ছয় নেতার একসঙ্গে দলত্যাগের ঘটনাটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। একই ইউনিয়ন কমিটির একাধিক নেতার এমন সিদ্ধান্তে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমে কোনো প্রভাব পড়বে কি না, তা নিয়ে আলোচনা চলছে।

তবে পদত্যাগের বিষয়ে এখন পর্যন্ত পাটগাতী ইউনিয়ন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে প্রতিবেদনে সংযোজন করা হবে।

পদত্যাগকারীদের লিখিত বক্তব্য অনুযায়ী, ২৫ নভেম্বর ২০২৬ তারিখে তাঁরা আনুষ্ঠানিকভাবে বিএনপির দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই
Ads World