ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ | ১২ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
ব্রেকিং নিউজ
বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোকহাজী ফারুক আহমেদের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক প্রকাশবিদ্যুৎ স্থাপনায় হামলা হলে গোপালগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধের সতর্কতা বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপুমদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধাসাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোকজৈন্তাপুরে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি; ব্যবস্থা নিতে মাদ্রাসা অধিদপ্তরে প্রতিবেদনক্ষমতায় এলে ভারতের উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী হবেন মুসলিমমহান বিজয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতগোপালগঞ্জে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার যোগদান করে মোঃ হেলালউদ্দিন ভুইয়া
বিনোদন

জৈন্তাপুরে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি; ব্যবস্থা নিতে মাদ্রাসা অধিদপ্তরে প্রতিবেদন

নিউজ ডেস্ক-

সিলেটের জৈন্তাপুর উপজেলার সেনগ্রাম মোহাম্মদীয়া সালাফিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষা ছুটির নামে অনিয়ম, প্রবাসে অবস্থান করেও এক সহকারী শিক্ষকের সরকারি বেতন-ভাতা উত্তোলন এবং সরকারি অর্থ আত্মসাতের অভিযোগের সত্যতা পেয়েছে জেলা প্রশাসকের নির্দেশে গঠিত তদন্ত কমিটি।

Ads World

জেলা প্রশাসক, সিলেট এর নির্দেশে জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে গঠিত তিন সদস্য বিশিষ্ট কমিটি তদন্ত শেষে মাদ্রাসার সহকারী শিক্ষক মাহবুবুর রহমান, সুপার ফয়েজুল ইসলাম এবং তৎকালীন সভাপতি ইসমাইল হোসেন শামীমের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগের সত্যতা পেয়ে প্রতিবেদন দাখিল করেছে। প্রতিবেদনটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, মাদ্রাসার সহকারী শিক্ষক মাহবুবুর রহমান তৎকালীন সভাপতি ইসমাইল হোসেন শামীম ও সুপার ফয়েজুল ইসলামের যোগসাজশে অবৈধভাবে শিক্ষা ছুটি নিয়ে প্রবাসে অবস্থান করেও ১১ মাস যাবৎ নিয়মিত বেতন-ভাতা উত্তোলন করে আসছিলেন। উত্তোলন করা বেতনের এক অংশ সংশ্লিষ্ট শিক্ষক এবং বাকি দুই অংশ সভাপতি ও সুপার ভোগ করে আসছিলেন। এই অনিয়ম নিয়ে সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতে গেলে তৎকালীন সভাপতির নির্দেশে সাংবাদিকদের উপর হামলা করে তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়। পরবর্তীতে পুলিশ সাংবাদিকদের উদ্ধার করে নিয়ে আসে।

এ ব্যাপারে অভিযুক্ত তৎকালীন সভাপতি ইসমাইল হোসেন শামীম বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সূত্র আর টিভি ও কালের কন্ঠ

Ads World

https://www.facebook.com/share/v/1Eoi1dsKFq/

মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই
Ads World