ঢাকা, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ | ২৩ কার্তিক ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
ব্রেকিং নিউজ
শহীদ জিয়ার সততা ও দেশপ্রেমের উচ্চতম মানদণ্ডকে সামনে রেখেই আমাদের পথ চলতে হবে: খন্দকার মুক্তাদিরসিপাহী-জনতার অভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জাসদ ও যুবজোট সিলেটের আলোচনা সভা অনুষ্ঠিতঅক্টোবরে নিত্যপণ্যের দাম বেড়েছে ৪.৩৯ শতাংশ, সবচেয়ে বেশি মাছেরসাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার৫ ঘণ্টা পর রেল-সড়ক অবরোধ কর্মসূচি তুলে নিয়েছে স্থানীয়রাবান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে এক যুবদল নেতার লাশ উদ্ধার করলো পুলিশআমির হামজার অডিও কথোপকথন নিয়ে অনড় অবস্থানে রাশেদ খাঁনশিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েনরেডি হও জামায়াত, তোমাদের পাকিস্তানে পাঠানো হবে: পাপিয়ানিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ
ব্রেকিং নিউজ

সিপাহী-জনতার অভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জাসদ ও যুবজোট সিলেটের আলোচনা সভা অনুষ্ঠিত

ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহী-জনতার অভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জাসদ ও বাংলাদেশ যুবজোট, সিলেটের যৌথ উদ্যোগে শনিবার (৭ নভেম্বর ২০২৬) বিকাল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, নব্বইয়ের গণআন্দোলনের সর্বদলীয় ছাত্র ঐক্যের অন্যতম নেতা এবং বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. সরদার ফারুক।
সভা পরিচালনা করেন বাংলাদেশ জাসদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক নাজাত কবির এবং বাংলাদেশ যুবজোট সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মিহির কান্তি দাস।
সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মঈনুল ইসলাম শামীম, বাংলাদেশ যুবজোট সিলেট জেলা শাখার সভাপতি এইচ. এম. জাকারিয়া, সাধারণ সম্পাদক সাব্বির আহমদ, বাসদ সিলেট জেলা শাখার আহ্বায়ক আবু জাফর, বাসদ সিলেট জেলা শাখার সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, সাম্যবাদী আন্দোলন সিলেট জেলা সমন্বয়ক মহিতোষ দেব মলয়, সাম্যবাদী আন্দোলন সিলেট জেলা সদস্য অ্যাডভোকেট রনেন সরকার রনি, বাসদ মৌলভীবাজারের সমন্বয়ক সঞ্জয় কান্ত দাস এবং বিপ্লবী কমিউনিস্ট লীগের সিলেট জেলা সদস্য ডা. হরিধন দাস।
বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের রাজনৈতিক তাৎপর্য তুলে ধরে বলেন, দেশের গণতন্ত্র, সাম্য, সামাজিক ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে আরও শক্তিশালী করতে হবে। বৈষম্য, শোষণ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই। একটি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
বক্তারা আরও বলেন, ইতিহাসের সঠিক মূল্যায়ন এবং অতীতের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দেশের মানুষের অধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সকল প্রগতিশীল, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় বাংলাদেশ জাসদ, বাংলাদেশ যুবজোট, সাম্রাজ্যবাদ ও যোদ্ধবিরোধী জোটসহ বিভিন্ন প্রগতিশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি

মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই