ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ | ১০ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
ব্রেকিং নিউজ
আমি বোরকা পরি না, কিন্তু কেউ মানা করলে ৩টি বোরকা পরব: শাবানা আজমিসোহেল খানের মৃত্যুর আগ মুহূর্তের বর্ণনা দিলেন শাহরিয়ার নাজিম জয়শুটিংয়ে গিয়ে অসুস্থ, অভিনেতা সোহেল খানের মৃত্যুইরান যুদ্ধ কি থামাতে পারবে মার্কিন কংগ্রেস?শেখ হাসিনা না ফিরলে যে উদ্যোগ নেবে দুদকআম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্রপররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে বিএনপির মানববন্ধনআগামী এক মাসের মধ্যে মশা নিধনে মাঠ পর্যায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে সিসিক প্রাঙ্গণে অবস্থান কর্মসূচীর ঘোষণামুহিবুর রহমান একাডেমিতে উৎসবমুখর পরিবেশে ইয়ার এন্ডিং ক্লাস পার্টি ২০২৬ অনুষ্ঠিতসিলেটে আওয়ামী লীগের কথিত ‘আগুন সন্ত্রাসের’ প্রতিবাদে প্রবাসী কল্যাণমন্ত্রীর নেতৃত্বে বিশাল মিছিল
ব্রেকিং নিউজ

সিলেটে আওয়ামী লীগের কথিত ‘আগুন সন্ত্রাসের’ প্রতিবাদে প্রবাসী কল্যাণমন্ত্রীর নেতৃত্বে বিশাল মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে ‘আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের’ অভিযোগ এনে এর প্রতিবাদে সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আজ মঙ্গলবার বিকেলে নগরীর ঐতিহাসিক আলীয়া মাদ্রাসা মাঠ থেকে এই মিছিলটি শুরু হয়।

বিক্ষোভ মিছিলটির নেতৃত্ব দেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। আলীয়া মাদ্রাসা মাঠ থেকে মিছিলটি বের হয়ে নগরীর প্রধান ও গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে রেজিস্ট্রারি মাঠে আয়োজিত সমাবেশস্থলের উদ্দেশ্যে রওয়ানা দেয়।

আয়োজকদের দাবি অনুযায়ী, মিছিলটি শুরু হওয়ার পর এর ব্যাপ্তি নগরীর চৌহাট্টা পয়েন্ট থেকে শুরু করে জিন্দাবাজার এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে। ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখরিত এই কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Ads World

বিক্ষোভ মিছিলে শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট  প্রতিমন্ত্রী হুমায়ূন কবির, সিলেট-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মালিক এবং কেন্দ্রীয় বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক।

এছাড়াও জেলা ও মহানগর পর্যায়ের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী এবং সাংগঠনিক সম্পাদক শামীম আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ। মিছিল চলাকালে নেতাকর্মীরা দেশের চলমান পরিস্থিতি ও কথিত নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। পরে মিছিলটি রেজিস্ট্রারি মাঠের সমাবেশে দিকে রওয়ানা হয়।

মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই
Ads World