ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ | ১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
ব্রেকিং নিউজ
গোপালগঞ্জে নতুন ডিসি ও এসপিগোপালগঞ্জে নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারদক্ষিণ সুরমা থানা পুলিশ অভিযান চালিয়ে  ৫৮ পিস ইয়াবা সহ ১ জনকে গ্রেফতারযতোদিন সরকারী হাসপাতালের দুর্নীতি ও অব্যবস্থাপনা দূর হচ্ছেনা ততোদিন আমাদের আন্দোলন চলবেজীবনের বিনিময়ে হলেও দাবি আদায় করবো ইনশাআল্লাহ: পীরসাহেব মধুপুরশিক্ষকদের ত্যাগের আদর্শ ধারণ করে দি এইডেড হাই স্কুলকে এগিয়ে নিতে হবে: আরিফুল হক চৌধুরীচোখের চিকিৎসাসেবা নিশ্চিত করতে লায়ন্স পরিবারের উদ্যোগ প্রশংসনীয়: লায়ন রেজাউল হক জুনুএসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধনদেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ ও মহানগর তাঁতীদলকে অভিনন্দন জানিয়ে মিছিলদক্ষিণ সুরমায় মনির উদ্দিন আহমদ ও হাবিব শাদির আহমদ মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন
ব্রেকিং নিউজ

এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন

সোশ্যাল মার্কেটিং কোম্পানী (এসএমসি) কর্তৃক আয়োজিত দেশব্যাপী ‘কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন’ ১৫ ও ১৬ নভেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১৫ নভেম্বর রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের নামাজগ্রাম পূর্বপাড়ায় কৃষি ক্লাব সংলগ্ন জনাব রাজেদুল ইসলামের বাড়ির প্রাঙ্গনে প্রায় শতাধিক নারী, শিশু, ও কিশোর-কিশোরীর অংশগ্রহণের মাধ্যমে এই ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দুই দিনব্যাপী এই ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এসএমসি এবং এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড (এসএমসি ইএল)-এর পরিচালনা পরিষদের পরিচালক এবং সাবেক অর্থ সচিব জনাব সিদ্দিকুর রহমান চৌধুরী এবং এসএমসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব তছলিম উদ্দিন খান। উদ্বোধনী অনুষ্ঠানে এসএমসি’র প্রধান কার্যালয়, আঞ্চলিক কার্যালয় এবং মাঠপর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন।

এই কর্মসূচিকে সফল করার লক্ষ্যে এসএমসি’র স্টার নেটওয়ার্কের আওতাভুক্ত প্রায় ২২ হাজার ব্লু-স্টার, গ্রীন স্টার ও গোল্ড স্টার সেবাদানকারী, ফিল্ড টিম এবং অন্যান্য সেবাদানকারীগণ দেশব্যাপী কৃমি সংক্রমণ ও প্রতিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে কাজ করেন। তাঁরা এসএমসি’র কৃমিনাশক ট্যাবলেট ‘ভারমিসিড’ (Albendazole 400 mg) সেবনের প্রয়োজনীয়তা সম্পর্কে পরামর্শ প্রদানের পাশাপাশি উপস্থিত নারী, শিশু, ও কিশোর-কিশোরীদের মধ্যে ‘ভারমিসিড’ ট্যাবলেট বিতরণ করেন। এছাড়াও কৃমিমুক্ত সুস্থ পরিবার নিশ্চিত করতে ৬ মাস পরপর কৃমিনাশক ওষুধ সেবনের বিষয়ে পরিবারগুলোকে উদ্বুদ্ধ করা হয়।

Ads World

জনাব সিদ্দিকুর রহমান চৌধুরী বলেন, “বাংলাদেশে কৃমি সংক্রমণ প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জাতীয় পর্যায়ে কৃমি নিয়ন্ত্রণ কর্মসূচির ফলে আমরা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছি। এ অর্জন ধরে রাখতে হলে নিয়মিত কৃমিনাশক ওষুধ সেবন, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি অব্যাহত রাখতে হবে। এসএমসি তার বিস্তৃত স্টার নেটওয়ার্কের মাধ্যমে সরকারি উদ্যোগের পরিপূরক হিসেবে কৃমি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।”

উদ্বোধনী অনুষ্ঠানে জনাব তছলিম উদ্দিন খান বলেন, “বাংলাদেশে কৃমি সংক্রমণ প্রতিরোধে সরকারি এবং বেসরকারি পর্যায়ে বিভিন্ন উদ্যোগের ফলে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। তবে এখনো বিপুলসংখ্যক মানুষের মধ্যে কৃমি সংক্রমণের ঝুঁকি রয়েছে, বিশেষ করে শিশুদের পুষ্টি, শারীরিক বৃদ্ধি ও স্বাভাবিক বিকাশে কৃমি সংক্রমণ নেতিবাচক প্রভাব ফেলতে পারে। দীর্ঘমেয়াদি সংক্রমণের ফলে রক্তস্বল্পতা, পুষ্টিহীনতা ও শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে। তাই কৃমি সংক্রমণ প্রতিরোধে নিয়মিত কৃমিনাশক ওষুধ সেবনের পাশাপাশি ব্যক্তিগত পরিচ্ছন্নতা, নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করা অত্যন্ত জরুরী। এসএমসি এ লক্ষ্যেই দেশব্যাপী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।”

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসএমসি’র স্ট্র‍্যাটেজিক রিসার্চ কনসালট্যান্ট ড. মিজানুর রহমান; এসএমসি ইএল-এর বিক্রয় মহা-ব্যবস্থাপক, জনাব চন্দ্রনাথ মণ্ডল; এসএমসি’র প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন বিভাগের মহা-ব্যবস্থাপক জনাব মোঃ মশিউর রহমান; প্রোগ্রাম মার্কেটিং অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন বিভাগের অতিরিক্ত মহা-ব্যবস্থাপক জনাব মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ এবং ফিল্ড অপারেশন-এর উপ-মহাব্যবস্থাপক, জনাব রেজাউল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এসএমসি সরকারি উদ্যোগের পরিপূরক হিসেবে জনস্বাস্থ্য উন্নয়ন ও কৃমিমুক্ত পরিবার গঠনে ভবিষ্যতেও এ ধরনের প্রয়াস অব্যাহত রাখবে।

Ads World
মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই
Ads World