ঢাকা, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ | ২৩ কার্তিক ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
ব্রেকিং নিউজ
শহীদ জিয়ার সততা ও দেশপ্রেমের উচ্চতম মানদণ্ডকে সামনে রেখেই আমাদের পথ চলতে হবে: খন্দকার মুক্তাদিরসিপাহী-জনতার অভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জাসদ ও যুবজোট সিলেটের আলোচনা সভা অনুষ্ঠিতঅক্টোবরে নিত্যপণ্যের দাম বেড়েছে ৪.৩৯ শতাংশ, সবচেয়ে বেশি মাছেরসাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার৫ ঘণ্টা পর রেল-সড়ক অবরোধ কর্মসূচি তুলে নিয়েছে স্থানীয়রাবান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে এক যুবদল নেতার লাশ উদ্ধার করলো পুলিশআমির হামজার অডিও কথোপকথন নিয়ে অনড় অবস্থানে রাশেদ খাঁনশিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েনরেডি হও জামায়াত, তোমাদের পাকিস্তানে পাঠানো হবে: পাপিয়ানিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ
ব্রেকিং নিউজ

শহীদ জিয়ার সততা ও দেশপ্রেমের উচ্চতম মানদণ্ডকে সামনে রেখেই আমাদের পথ চলতে হবে: খন্দকার মুক্তাদির

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসের একটি দিক-পরিবর্তনকারী দিন। সেদিন সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে দেশপ্রেমিক সেনাবাহিনী ও সাধারণ মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্ত করে দেশ পরিচালনার দায়িত্ব অর্পণ করেছিল। জিয়াউর রহমানের দূরদর্শী ও অবিস্মরণীয় নেতৃত্বের গুণেই বাংলাদেশ ভঙ্গুর অবস্থা থেকে পুনর্গঠিত হয়েছিল। বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছিল এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। তাঁর জীবনকালেই দেশ দুর্ভিক্ষের অভিশাপ পেছনে ফেলে এগিয়ে যেতে পেরেছিল। তাঁর সময়েই শিল্প-কারখানায় নতুন করে বিনিয়োগ শুরু হয় এবং মুসলিম বিশ্বসহ বহির্বিশ্বে বাংলাদেশ এক অনন্য মর্যাদায় অধিষ্ঠিত হয়। বানিজ্য মন্ত্রী আরও বলেন, শহীদ জিয়ার সততা, দেশপ্রেম ও স্বজনপ্রীতিহীনতার সেই উচ্চতম মানদণ্ডকে সামনে রেখেই আমাদের পথ চলতে হবে, যাতে আমরা দেশকে কাক্সিক্ষত লক্ষ্যে নিয়ে যেতে পারি। আমাদের এই অগ্রযাত্রাকে এবং দেশ বাঁচানোর আন্দোলনকে নস্যাৎ করতে নানামুখী চক্রান্ত, নাশকতার চেষ্টা কিংবা সকালে-বিকালে বিভ্রান্তিকর অপতৎপরতা দেখা যেতে পারে। কিন্তু বিগত ১৭ বছর পর্বতপ্রমাণ স্বৈরাচারকে আমরা যেভাবে ঐক্যবদ্ধ থেকে মোকাবেলা করেছি, সেই একই ঐক্য বজায় রাখলে ইনশাআল্লাহ কোনো শক্তিই আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারবে না।

গতকাল ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রার পূর্বে নগরীর ঐতিহাসিক রেজিস্টারি মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঐতিহাসিক রেজিস্টারি মাঠ থেকে বিশাল এই শোভাযাত্রাটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহন করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন। সমাবেশটি যৌথভাবে পরিচালনা করেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম এবং সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

সমাবেশ ও শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ডাঃ নাজমুল ইসলাম, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি এড. আশিক উদ্দিন আশুক, মহানগরের সহ-সভাপতি সৈয়দ মঈন উদ্দিন সোহেল, জেলার সহ-সভাপতি হাজী শাহাব উদ্দিন আহমদ, মহানগরের সহ-সভাপতি সুদীপ রঞ্জন সেন বাপ্পুু, জেলার সহ-সভাপতি শাহজামাল নুরুল হুদা, মহানগরের সহ-সভাপতি আমির হোসেন, জেলার সহ-সভাপতি ইকবাল বাহার চৌধুরী, মহানগরের সহ-সভাপতি সাদিকুর রহমান সাদিক, জেলার সহ-সভাপতি শহিদ আহমদ, মহানগরের সহ-সভাপতি ডাঃ আশরাফ আলী, জেলার সহ-সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগরের সহ-সভাপতি আফজাল উদ্দিন, জেলার সহ-সভাপতি নাজিম উদ্দিন লস্কর, মহানগরের সহ-সভাপতি ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনান, জেলার সহ-সভাপতি গোলাম রব্বানী, মহানগরের সহ-সভাপতি আব্দুল হাকিম, জেলার সহ-সভাপতি ইকবাল আহমদ, মহানগরের সহ-সভাপতি রহিম মল্লিক, জেলার সহ-সভাপতি সামিয়া বেগম চৌধুরী, জেলার উপদেষ্টা কামরুল হাসান শাহিন, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক এড. হাসান আহমদ পাটোয়ারী রিপন, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মজুমদার, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা বেলায়েত হাসান লিটন, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক তাজরুল ইসলাম তাজুল, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মানিক, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক শুয়াইব আহমদ শোয়েব, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক কোহিনূর আহমদ, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদ সুহেল, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক এড. আবু তাহের, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার রশিদ চৌধুরী, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক এড. সাঈদ আহমদ, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউল বারী খুর্শেদ, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক ফাতেমা জামান রোজি, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক নাদির খান, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল মোর্শেদ, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, মহানগরের সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, জেলার সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, মহানগরের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, জেলার সাংগঠনিক সম্পাদক মুশিকুর রহমান মুহি, মহানগরের সাংগঠনিক সম্পাদক দেওয়ান জাকির, জেলার সাংগঠনিক সম্পাদক এড. আল আসলাম মুমিন এবং মহানগরের সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান খসরু প্রমুখ।

মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই