ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ | ১০ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
ব্রেকিং নিউজ
আমি বোরকা পরি না, কিন্তু কেউ মানা করলে ৩টি বোরকা পরব: শাবানা আজমিসোহেল খানের মৃত্যুর আগ মুহূর্তের বর্ণনা দিলেন শাহরিয়ার নাজিম জয়শুটিংয়ে গিয়ে অসুস্থ, অভিনেতা সোহেল খানের মৃত্যুইরান যুদ্ধ কি থামাতে পারবে মার্কিন কংগ্রেস?শেখ হাসিনা না ফিরলে যে উদ্যোগ নেবে দুদকআম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্রপররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে বিএনপির মানববন্ধনআগামী এক মাসের মধ্যে মশা নিধনে মাঠ পর্যায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে সিসিক প্রাঙ্গণে অবস্থান কর্মসূচীর ঘোষণামুহিবুর রহমান একাডেমিতে উৎসবমুখর পরিবেশে ইয়ার এন্ডিং ক্লাস পার্টি ২০২৬ অনুষ্ঠিতসিলেটে আওয়ামী লীগের কথিত ‘আগুন সন্ত্রাসের’ প্রতিবাদে প্রবাসী কল্যাণমন্ত্রীর নেতৃত্বে বিশাল মিছিল
জাতীয়

শেখ হাসিনা না ফিরলে যে উদ্যোগ নেবে দুদক

নিউজ ডেস্ক –

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বেচ্ছায় দেশে ফিরে দুর্নীতির মামলার মুখোমুখি না হলে তাকে ফেরাতে আইনি উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

Ads World

এ ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রত্যর্পণ প্রক্রিয়া অনুসরণ এবং প্রয়োজনে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহায়তা নেওয়ার কথা জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক সচিব সাইদুর রহমান খান এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা আইনি প্রক্রিয়ার মধ্যে আছি। তিনি আইনিভাবে মোকাবিলা করবেন, এটাই প্রত্যাশা করি। আমরা আশা করব, তিনি ফিরে এসে আমাদের মামলাগুলো মোকাবিলা করবেন। যদি তিনি আইনি মোকাবিলায় না আসেন, তাহলে তাকে আইনগতভাবে ফেরানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যে প্রক্রিয়া অনুসরণ করা দরকার, তা অবলম্বন করব।’

দুদক সচিব বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। এ ক্ষেত্রে গ্রেফতারে ইন্টারপোলের সহায়তা নেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে। তবে এ ধরনের উদ্যোগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নিতে হবে।

Ads World

তিনি আরও বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে আইনি পদক্ষেপের বিষয়ে আদালতে সাক্ষ্য-প্রমাণসহ আবেদন জানানো হবে। গ্রেফতার, বিচারের মুখোমুখি করা এবং পরবর্তী আইনি পদক্ষেপের বিষয়ে আদালত আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। দুদকের পক্ষ থেকে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ উপস্থাপন করে আইনি প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

সাইদুর রহমান বলেন, ‘আমরা এ বিষয়ে আইনগতভাবে আদালতের কাছে যাব। আমাদের পক্ষ থেকে যেসব সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করার কথা, সেগুলো উপস্থাপন করব। দুদকের কাছে ব্যক্তি কোনো বিষয় নয়, সবার জন্য আইন সমভাবে প্রয়োগ হবে।’

এদিকে আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন ভারতে নির্বাসনে থাকা শেখ হাসিনা। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া বক্তব্যে তার এক মুখপাত্র এ তথ্য জানান।

মুখপাত্রের দাবি, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বিজয় দিবসকে সামনে রেখে দেশে ফেরার তারিখ হিসেবে ১৬ ডিসেম্বর নির্ধারণ করেছেন শেখ হাসিনা। তবে বাংলাদেশ সরকার জানিয়েছে, তিনি কেবল প্রত্যর্পণ বা এক্সট্রাডিশন প্রক্রিয়ার মাধ্যমেই দেশে ফিরতে পারেন।

নির্বাসনে যাওয়ার পর এই প্রথম দেশে ফেরার সুনির্দিষ্ট তারিখের কথা জানালেন শেখ হাসিনা। তার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকা এবং চলতি মাসের শুরুতে নতুন পাসপোর্ট ও অন্যান্য নথিপত্রের জন্য আবেদন করার প্রেক্ষাপটে এ ঘোষণা এসেছে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে সামরিক বিমানে ভারতে যান শেখ হাসিনা। পরবর্তী সময়ে তার পাসপোর্টসহ অন্যান্য নথিপত্র বাতিল করা হয়। সেসব নথিপত্র ফিরে পাওয়ার আবেদনের পাশাপাশি রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে দেশে ফেরার ব্যবস্থা করতে সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি।

ক্ষমতার পরিবর্তনের পর শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। শেখ পরিবারের সদস্যদের বিরুদ্ধে সংস্থাটি মোট ২৪টি মামলা করেছে। এর মধ্যে সাতটি মামলায় অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হয়েছে। বাকি ১৭টি মামলা তদন্তাধীন রয়েছে।

মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই
Ads World