ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ | ৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
ব্রেকিং নিউজ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি থেকে পদত্যাগের যেন হিড়িক পড়েছে!সাদা পাথরে বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম আনন্দ ভ্রমণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত,’আমরা ফিরতে চাই নিজ দেশে’, খলিলুর রহমানকে রোহিঙ্গারাআগামী ১ ডিসেম্বর থেকে যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযানমিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে: পররাষ্ট্রমন্ত্রীগোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণাগোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে আইজিপি’ সঙ্গে এস আর বি ও বি জি বি মহাপরিচালকলর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ কেদৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেট দলকে স্বাগত জানালেন ভারতীয় হাইকমিশনার২ বছর গোসল করেননি, শারদের মৃত্যুর অপেক্ষায় ছিল চারজন
ব্রেকিং নিউজ

সাদা পাথরে বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম আনন্দ ভ্রমণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক-

বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম সিলেট মহানগর শাখার উদ্যোগে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জ সাদা পাথরে আনন্দ ভ্রমণ, বৃক্ষরোপণ ও সাংগঠনিক মতবিনিময় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৪ নভেম্বর ২০২৬) দিনব্যাপী এ আয়োজন সংগঠনের সদস্যদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করার এক আনন্দঘন উপলক্ষ হয়ে ওঠে।

অনুষ্ঠানের শুরুতে সংগঠনের সদস্যরা পরিবেশ সংরক্ষণ ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দুটি ফলজ বৃক্ষ রোপণ করেন। বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন করে সকলে সাদা পাথরের মনোরম প্রাকৃতিক পরিবেশে আনন্দ ভ্রমণে অংশ নেন। প্রকৃতির সৌন্দর্যের মাঝে সদস্যদের পারস্পরিক সৌহার্দ্য, আড্ডা ও মতবিনিময়ে দিনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও স্মরণীয়।

Ads World

আনন্দ ভ্রমণ ও বৃক্ষরোপণ কর্মসূচি সংগঠনের ঐক্য এবং অগ্রগতির এক সুন্দর মুহূর্ত হিসেবে সবার কাছে পরিগণিত হয়। এ আয়োজন সদস্যদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে এবং আগামী দিনের সাংগঠনিক পথচলায় নতুন নেতৃত্বের বিকাশ, সংগঠনকে আরও শক্তিশালী করা ও সাফল্যের উচ্চ শিখরে পৌঁছানোর নানা দিক নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, নেতৃত্বের দায়িত্বশীলতা, সদস্যদের পারস্পরিক সহযোগিতা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সদস্যরা ঐক্যবদ্ধভাবে সংগঠনের অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম সিলেট মহানগর শাখার সভাপতি কবি ফুয়াদ বিন রশীদ, সহ-সভাপতি শহিদুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক শরীফ গাজী, সাংগঠনিক সম্পাদক নির্জন আমিন, সংগঠনের উপদেষ্টা মো. এনামুল হক, মহিলা সম্পাদিকা রোকসানা বেগম, ডা. নাবিলা এবং সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

সাদা পাথরের মনোরম পরিবেশে আয়োজিত এ আনন্দ ভ্রমণ, বৃক্ষরোপণ ও মতবিনিময় কর্মসূচি সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক বন্ধন, ঐক্য ও সাংগঠনিক চেতনার এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সৃজনশীল ও সফলতার পথে এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত সদস্যরা।

Ads World
মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই
Ads World