ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ | ১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
ব্রেকিং নিউজ
গোপালগঞ্জে নতুন ডিসি ও এসপিগোপালগঞ্জে নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারদক্ষিণ সুরমা থানা পুলিশ অভিযান চালিয়ে  ৫৮ পিস ইয়াবা সহ ১ জনকে গ্রেফতারযতোদিন সরকারী হাসপাতালের দুর্নীতি ও অব্যবস্থাপনা দূর হচ্ছেনা ততোদিন আমাদের আন্দোলন চলবেজীবনের বিনিময়ে হলেও দাবি আদায় করবো ইনশাআল্লাহ: পীরসাহেব মধুপুরশিক্ষকদের ত্যাগের আদর্শ ধারণ করে দি এইডেড হাই স্কুলকে এগিয়ে নিতে হবে: আরিফুল হক চৌধুরীচোখের চিকিৎসাসেবা নিশ্চিত করতে লায়ন্স পরিবারের উদ্যোগ প্রশংসনীয়: লায়ন রেজাউল হক জুনুএসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধনদেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ ও মহানগর তাঁতীদলকে অভিনন্দন জানিয়ে মিছিলদক্ষিণ সুরমায় মনির উদ্দিন আহমদ ও হাবিব শাদির আহমদ মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন
ব্রেকিং নিউজ

সিদ্ধিরগঞ্জে এক যুবককে হত্যার ৩০ মিনিট পর নিজেই ধরা দিলেন খুনি

নিউজ ডেস্ক –

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মো. রনি (৪১) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ঘটনার প্রায় ৩০ মিনিট পর হত্যাকারী নিজেই ঘটনাস্থলে এসে হত্যার দায় স্বীকার করেন। পরে স্থানীয় জনতা তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।

Ads World

রোববার (১৫ নভেম্বর) ভোর ৬টার দিকে নাসিকের ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি তারা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রনি ওই ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা আলী হোসেনের ছেলে। তিনি পেশায় মাইক্রোবাসচালক ছিলেন। অভিযুক্ত হত্যাকারীর নাম আল আমিন। তিনি একই এলাকার আব্দুল আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার ভোর ৬টার দিকে আল আমিন ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুর রহিমের বাড়ির সামনে অবস্থান করছিলেন। পরে মাইক্রোবাসচালক রনি ওই পথ দিয়ে যাওয়ার সময় তার ওপর হামলা করেন আল আমিন। একপর্যায়ে সঙ্গে থাকা ছুরি দিয়ে রনিকে একাধিকবার আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা রাকিবুল ইসলাম বলেন, হত্যার পর চলে যাওয়ার প্রায় ৩০ মিনিট পরে হত্যাকারী নিজেই আবার ঘটনাস্থলে আসেন। জনতার উপস্থিতিতে তিনি স্বীকার করেন যে তিনিই হত্যা করেছেন। এরপর লোকজন তাকে গণপিটুনি দিয়ে আটকে রেখে পুলিশে সোপর্দ করেন। মূলত তাকে দেখে প্রচণ্ড নেশাগ্রস্ত মনে হয়েছে। শুনেছি, কয়েক দিন ধরে নিহত ব্যক্তির সঙ্গে হত্যাকারীর দ্বন্দ্ব চলছিল।

Ads World

এ বিষয়ে লাশ উদ্ধারকারী সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ওলিউল্লাহ জানান, লাশ উদ্ধার করা হয়েছে এবং হত্যাকারীকে থানায় আটক রাখা হয়েছে। ঘাতক স্বীকারোক্তি দিয়েছেন। হত্যায় ব্যবহৃত ছুরি কোথায় ফেলেছেন, সে তথ্যও পাওয়া গেছে। ছুরি উদ্ধারে পুলিশ যাচ্ছে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, হত্যাকারী নিজেই হত্যার কথা স্বীকার করেছেন। তার ভাষ্য, রাস্তায় চলার পথে রনি কোনো এক নারীর সঙ্গে খারাপ আচরণ করেছিলেন। এর প্রতিবাদ করায় রনি তাকে মারধর করেন। এতে ক্ষিপ্ত হয়ে তাকে হত্যা করেছেন। প্রাথমিকভাবে তার আচরণে মনে হচ্ছে, তিনি সুস্থ নন। উলটাপালটা কথা বলছেন।

মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই
Ads World