ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ | ১০ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
ব্রেকিং নিউজ
মা-মেয়ে নিখোঁজের ১০ ঘণ্টা পর, সুরমা নদী থেকে মৃ’তদেহ উদ্ধারগোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় বিএনপির ছয় নেতার একযোগে পদত্যাগসিলেটে কক্সবাজারের সাবেক সাংসদ বদির ভাই, ছেলেসহ ৪ জন আটক রাজশাহীতে ছাত্রলীগ এক নেতাকে নিয়ে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, গুলিগোপালগঞ্জে থানায় আগুনের অভিযোগে অতিরিক্ত এসপি গ্রেফতারসৌদির সবচেয়ে উঁচু ভবনে আবারও হামলাএলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশআওয়ামী লীগ আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটরমজুরি ঘোষণার পরও পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, সংঘর্ষআমি বোরকা পরি না, কিন্তু কেউ মানা করলে ৩টি বোরকা পরব: শাবানা আজমি
আর্ন্তজাতিক

সৌদির সবচেয়ে উঁচু ভবনে আবারও হামলা

আন্তর্জাতিক ডেস্ক –

সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির সবচেয়ে উঁচু ভবনে আবারও হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। কয়েক দিনের ব্যবধানে একই স্থাপনায় দ্বিতীয়বারের মতো হামলার ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছেন। হামলার লক্ষ্যবস্তু হওয়া ভবনটিতে রয়েছে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) সদর দপ্তর।

Ads World

মঙ্গলবার (২৪ নভেম্বর) এই হামলা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে নতুন করে উদ্বেগের মুখে ফেলেছে। বিশেষ করে সৌদি আরবের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও বাণিজ্যিক স্থাপনাগুলোতে ধারাবাহিক হামলার ঘটনায় দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

সৌদি আরবের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ হামলায় ১১ জন আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত ভবনের একটি ছবিও প্রকাশ করেছে তারা। ছবিতে ভবনটির মাঝামাঝি অংশের সম্মুখভাগে ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা যায়।

এর আগে গত ১৯ নভেম্বর একই ভবনে হামলা চালিয়েছিল হুথিরা। তবে ওই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুই হামলার ক্ষয়ক্ষতির ধরনে কিছুটা মিল রয়েছে বলে প্রকাশিত ছবিতে দেখা গেছে। তবে সর্বশেষ হামলায় ভবনটির ঠিক কতটা ক্ষতি হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, রিয়াদের আর্থিক অঞ্চলে অবস্থিত একটি সুউচ্চ ভবনকে সন্ত্রাসী হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে হামলার বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি জোটটি।

Ads World

ইয়েমেনের রাজধানী সানা-সহ দেশটির পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করে হুথি বিদ্রোহীরা। গত জুলাইয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধের প্রভাবে ইয়েমেনের স্থগিত থাকা গৃহযুদ্ধ নতুন করে তীব্র হয়ে ওঠে। এরপর থেকে সৌদি আরবের বিমানবন্দর, তেল অবকাঠামো এবং বিভিন্ন দপ্তর ও বাণিজ্যিক ভবনে হামলা চালিয়ে আসছে গোষ্ঠীটি।

মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই
Ads World