ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ | ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
Ads World
ব্রেকিং নিউজ
এম এ মালিকের বাড়িতে হামলা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন মিফতাহ্ সিদ্দিকীআওয়ামী নৈরাজ্য ও লকডাউনের প্রতিবাদে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিলবিএমজেএ নবনির্বাচিত নেতৃবৃন্দকে মিফতাহ্ সিদ্দিকীর অভিনন্দন ও শুভেচ্ছাপরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে জেলা ও মহানগর যুবদলের সমাবেশ ও মিছিলসিটি মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬-এর ফলাফল প্রকাশ, বৃত্তি পেল ৯৭ শিক্ষার্থীসওদাগরটুলা সমাজ কল্যাণ সংস্থার নির্বাচন সম্পন্ন সভাপতি ফয়জুল ও সাধারণ সম্পাদক শিপুগোপালগঞ্জে হচ্ছে না এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা, কেন্দ্র সরানো হলো দুই জেলায়রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতিশাহজালালে ইউএস-বাংলার উড়োজাহাজে আগুন, দ্রুত নামানো হলো যাত্রীদেরগোপালগঞ্জ মুকসুদপুরে গ্রামীণ ব্যাংক ভাংচুর ও আগুন
ব্রেকিং নিউজ

এম এ মালিকের বাড়িতে হামলা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন মিফতাহ্ সিদ্দিকী

সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিকের বাড়িতে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।

শুক্রবার ভোর রাতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এম এ মালিকের বাড়িতে এ হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এ সময় বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে মিফতাহ্ সিদ্দিকী বলেন, একজন সংসদ সদস্যের বাড়িতে এ ধরনের হামলা ও ককটেল বিস্ফোরণ অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সহিংসতা ও সন্ত্রাসের মাধ্যমে ভীতিকর পরিবেশ সৃষ্টি করার অপচেষ্টা বরদাশত করা হবে না।

Ads World

তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ন্যক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানান।

বিবৃতিতে তিনি বলেন, গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করতে সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই
Ads World