ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ | ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
Ads World
ব্রেকিং নিউজ
এম এ মালিকের বাড়িতে হামলা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন মিফতাহ্ সিদ্দিকীআওয়ামী নৈরাজ্য ও লকডাউনের প্রতিবাদে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিলবিএমজেএ নবনির্বাচিত নেতৃবৃন্দকে মিফতাহ্ সিদ্দিকীর অভিনন্দন ও শুভেচ্ছাপরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে জেলা ও মহানগর যুবদলের সমাবেশ ও মিছিলসিটি মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬-এর ফলাফল প্রকাশ, বৃত্তি পেল ৯৭ শিক্ষার্থীসওদাগরটুলা সমাজ কল্যাণ সংস্থার নির্বাচন সম্পন্ন সভাপতি ফয়জুল ও সাধারণ সম্পাদক শিপুগোপালগঞ্জে হচ্ছে না এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা, কেন্দ্র সরানো হলো দুই জেলায়রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতিশাহজালালে ইউএস-বাংলার উড়োজাহাজে আগুন, দ্রুত নামানো হলো যাত্রীদেরগোপালগঞ্জ মুকসুদপুরে গ্রামীণ ব্যাংক ভাংচুর ও আগুন
ব্রেকিং নিউজ

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে জেলা ও মহানগর যুবদলের সমাবেশ ও মিছিল

সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ নভেম্বর) বিকেলে নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রারী মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদের সভাপতিত্বে এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারের যৌথ পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও সিলেট বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক মাহফুজুর রহমান মাহফুজ।
প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান মাহফুজ বলেন, দেশকে অস্থিতিশীল করতে একটি মহল পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের পথ বেছে নিয়েছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় আজ যুবদল রাজপথে থেকে সকল ষড়যন্ত্র ও নৈরাজ্যের দাঁতভাঙ্গা জবাব দেবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় যুবদলের নেতাকর্মীরা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করবে।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশে ভীতিকর পরিবেশ তৈরির অপচেষ্টা চলছে। কিন্তু সিলেট জেলা ও মহানগর যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ও সজাগ রয়েছে। যেকোনো মূল্যে জনগণের অধিকার ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় আমরা রাজপথে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ মকসুদ আহমদ বলেন, যুবদল সবসময় অন্যায়, অবিচার ও নৈরাজ্যের বিরুদ্ধে আপসহীন। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে যারা দেশকে পিছিয়ে নিতে চায়, তাদের বিরুদ্ধে সিলেট জেলা ও মহানগর যুবদল সর্বদা সোচ্চার। আজকের এই বিশাল সমাবেশ ও মিছিল প্রমাণ করে, গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ে যুবদলের নেতাকর্মীরা বিন্দুমাত্র পিছপা হবে না।
সমাবেশে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার এর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, সিলেট জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি কয়েস আহমদ মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি এমদাদুল হক স্বপন, জেলা যুবদলের সহ সভাপতি মকসুদুল করিম নুহেল,জেলা যুবদলের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেল, মহানগর যুবদল ১ম যুগ্ম সাধারণ সম্পাদক তাহসিন মেহেদি প্রিন্স, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার হাবিব, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ।
সমাবেশ ও মিছিলে সিলেট জেলা ও মহানগর যুবদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ জেলার ১৩টি উপজেলা, ৫টি পৌরসভা, ৬টি থানা এবং মহানগরের ৪২টি ওয়ার্ড যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে নেতৃবৃন্দের নেতৃত্বে একটি বিশাল মিছিল রেজিস্ট্রারী মাঠ থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা ও মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। বিজ্ঞপ্তি

Ads World
মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই
Ads World