লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি-
গোপালগঞ্জের মুকসুদপুরে গ্রমীণব্যাংক ভাংচুর ও আগুন দেওয়া হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) বেলা ১১ টার দিকে মুকসুদপুর উপজেলার দক্ষিণ জলিপাড় গ্রামে এ ঘটনা ঘটেছে।
এদিন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের লকডাউন কর্মসূচী সফল করতে গোপালগঞ্জে-টেকেরহাট আঞ্চলিক সড়কে জলিরপাড় বাসস্ট্যান্ডে টায়ারে আগুন জ্বালিয়ে সকাল থেকে নেতা-কর্মী ও সমর্থকরা অবরোধ শুরু করে। পরে বেলা ১১ টার দিকে আওয়ামী লূীগ ও সহযোগি সংগঠনের নেতা কর্মীরা দক্ষিণ জলিরপাড়ে গ্রামীণ ব্যাংকের জলিরপাড় শাখায় হামলা করে। ভবনের থাই গ্লাস ও আসবাবপত্র ভাংচুর করা হয়। পরে তারা ব্যাংকের কাগজপত্র ও আসবাবপত্র বাইরে রেব করে এনে আগুন ধরিয়ে দেয়।
প্রত্যক্ষদর্শী জলিরপাড়ের গণমাধ্যম কর্মী শহিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। দক্ষিণ জলিরপাড় গ্রামের টুলু বাকচীর বাড়ির ভবন ভাড়া গ্রামীণ ব্যাংক জলিরপাড় শাখার কার্যক্রম পরিচালিত হচ্ছিল।









