ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ | ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
Ads World
ব্রেকিং নিউজ
এম এ মালিকের বাড়িতে হামলা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন মিফতাহ্ সিদ্দিকীআওয়ামী নৈরাজ্য ও লকডাউনের প্রতিবাদে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিলবিএমজেএ নবনির্বাচিত নেতৃবৃন্দকে মিফতাহ্ সিদ্দিকীর অভিনন্দন ও শুভেচ্ছাপরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে জেলা ও মহানগর যুবদলের সমাবেশ ও মিছিলসিটি মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬-এর ফলাফল প্রকাশ, বৃত্তি পেল ৯৭ শিক্ষার্থীসওদাগরটুলা সমাজ কল্যাণ সংস্থার নির্বাচন সম্পন্ন সভাপতি ফয়জুল ও সাধারণ সম্পাদক শিপুগোপালগঞ্জে হচ্ছে না এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা, কেন্দ্র সরানো হলো দুই জেলায়রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতিশাহজালালে ইউএস-বাংলার উড়োজাহাজে আগুন, দ্রুত নামানো হলো যাত্রীদেরগোপালগঞ্জ মুকসুদপুরে গ্রামীণ ব্যাংক ভাংচুর ও আগুন
ব্রেকিং নিউজ

আওয়ামী নৈরাজ্য ও লকডাউনের প্রতিবাদে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য, দেশকে অস্থিতিশীল করার দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং রবিবার ডাকা লকডাউনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করা হয়।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সিলেট মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আকিরুল ইসলাম চৌধুরী জিসানের নেতৃত্বে নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে আকিরুল ইসলাম চৌধুরী জিসান বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টা সম্পর্কে সবাইকে সচেতন থাকতে হবে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ড এবং দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রসমাজ ঐক্যবদ্ধভাবে অবস্থান নেবে। জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়, এমন কর্মসূচি সাধারণ মানুষ প্রত্যাখ্যান করবে বলে আমরা বিশ্বাস করি। দেশের মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, ছাত্রদল সবসময় সাধারণ মানুষের অধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ ও দেশের স্থিতিশীলতার পক্ষে কাজ করে যাচ্ছে। যেকোনো ধরনের নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা মোকাবিলায় ছাত্রদলের নেতাকর্মীরা সচেতন ও ঐক্যবদ্ধ থাকবে।
এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রদলের সহ সমবায় বিষয়ক সম্পাদক সোহাগ মিয়া, মহানগর ছাত্রদল নেতা রেজাউল করিম চৌধুরী, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের সাবেক সদস্য সচিব হোসাইন আহমদ, এমসি কলেজ ছাত্রদলের সহ সভাপতি সাঈদ আহমদ, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম পারভেজ, ফেঞ্চুগঞ্জ সরকারি ছাত্রদলের সদস্য সচিব সাইফ আহমদ, যুগ্ম আহবায়ক মোকাব্বির আহমদ, যুগ্ম আহবায়ক তোফায়েল আহমদ, যুগ্ম আহবায়ক সৌরভ রায়হান, মহানগর ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম জীবন, জাবির হোসাইন, মো: খোবাইব, মহসিন চৌধুরী,  ওসমানীনগর উপজেলা ছাত্রদল নেতা মো: ইমান হোসেন গাজী, আর এইচ ফাহিম, সিলেট সরকারি কলেজ ছাত্রদল নেতা হুমায়ুন আজাদ, কানাইঘাট সরকারি কলেজ ছাত্রদল নেতা আল বাসার, বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রদল নেতা নাঈম আহমদ, রিজু মিয়া, আদনান আহমদ তারেক আহমদ, মদন মোহন কলেজ ছাত্রদল নেতা সাফি আহমদ, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল নেতা মোজাহিদ ইসলাম তারেক জেলা ও মহানগর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।-বিজ্ঞপ্তি

Ads World
মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই
Ads World