ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ | ২ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
ব্রেকিং নিউজ
জাতীয়

লন্ডনে নাহিদের ওপর হামলায় সরকারের নিন্দা, তদন্তের আহ্বান

নিউজ ডেস্ক –

যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং বাংলাদেশি কমিউনিটির সদস্যদের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সরকার।

সোমবার (১৬ নভেম্বর) লন্ডনে নাহিদ ইসলামের সম্মানে আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়া বাংলাদেশিদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় প্রায় ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে বলে জানা গেছে।

Ads World

মঙ্গলবার (১৭ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান এক বিবৃতিতে এসব তথ্য জানান।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে সন্ত্রাস ও সহিংসতার অভিযোগে কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের সদস্যরা এ হামলা চালিয়েছেন। ক্ষমতাচ্যুত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের দ্বারা সংঘটিত এ ধরনের সহিংসতা বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ক্ষুণ্ন করে। বাংলাদেশ সরকার এ ধরনের কর্মকাণ্ডকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য মনে করে।

এ ঘটনায় যুক্তরাজ্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে যুক্তরাজ্যের প্রচলিত আইন অনুযায়ী বিচারের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, দেশের ভেতরে কিংবা বাইরে কোনো নাগরিক যেন গণতান্ত্রিক অধিকার চর্চা এবং রাজনৈতিক মতপ্রকাশের কারণে সহিংসতা বা ভয়ভীতির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে।

Ads World
মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই
Ads World