সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ০৭ (সাত) জন’কে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। গতকাল রবিবার-১৫/১১/২০২৬ খ্রি. আনুমানিক ০৭.৩০ ঘটিকায় কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে কোতোয়ালী মডেল থানারধীন মদিনা মার্কেট আল মদিনা আবাসিক এলাকা হতে ০৬ জন’কে আটক করেন।
আটককৃতরা:১। ইমরান আহমদ (১৮), পিতা-আফতাব আলী, মাতা-মমতা বেগম, সাং-নোয়াগাও, টুকেরবাজার, জালালাবাদ সিলেট বর্তমানে- জালালাবাদ আ/এ, এয়ারপোর্ট, সিলেট, ২।ইমরান আহমদ (১৮), পিতা-সুহেল আহমদ, মাতা-লিপা বেগম, সাং-বলদী, থানা-খালিয়াজুরী, জেলা-নেত্রকোনা, বর্তমানে-আল মদিনা আ/এ, কামাল মিয়ার বাসা, থানা-কোতয়ালী, জেলা-সিলেট।
আটককৃতদের মধ্যে ০৪ জন আইনের সাথে সংঘাতে জড়িত শিশু।
অপরদিকে, একই তারিখ আনুমানিক ১১.৩০ ঘটিকায় রিকাবী বাজার পয়েন্ট সংলগ্ন স্টেডিয়াম মার্কেট হতে উপস্থিত জনগণের সহায়তায় মোঃ মাহমুদুর রহমান (১৯), পিতা- ফারুক আহমেদ, মাতাঃ কহিনুর বেগম, গ্রাম-নরসিংহপুর, থানা-জকিগঞ্জ, জেলা-সিলেট, বর্তমানে লামাবাজার, থানা-কোতোয়ালী, জেলা-সিলেটকে আটক করেন কোতোয়ালী মডেল থানা পুলিশ।
আটককৃতদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।









