ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ | ২ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ

সমাজতন্ত্রের সংগ্রাম বেগবান করুন: বাসদ

বাসদ এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মহান রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৯তম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে লাল পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সোমবার (১৬ নভেম্বর) বিকাল ৪টায় রেজিস্ট্রারি মাঠে জমায়েত শেষে বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার-ফ্যাস্টুন ও কাস্তে-হাতুরী খচিত লাল পতাকা নিয়ে একটি বর্ণাঢ্য মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আম্বরখানা পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাসদ সিলেট জেলার আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাসদ জেলা নেতা উজ্জ্বল রায়, নাজিকুল ইসলাম রানা, জহর সিংহ, শ্রমিক নেতা মনজুর আহমদ, নুরুল আহমদ, দুদু মিয়া, আনিছ মিয়া, সামছু আহমদ,শেখ রফিক, মাহফুজ আহমদ, তানভীর আহমেদ প্রমূখ।

Ads World

সমাবেশে বক্তারা বলেন, ১৯১৭ সালের ৭ নভেম্বর মহামতি লেনিনের নেতৃত্বে রাশিয়ায় সমাজতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে পৃথিবীর বুকে প্রথম শ্রমিক শ্রেণির রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। এই বিপ্লব মানব সভ্যতাকে এক অনন্য উচ্চতায় পৌছে দিয়েছিল। সবার জন্য শিক্ষা, স্বাস্হ্য, কর্মসংস্থানের নিশ্চিয়তা বিধান করেছিল। ইতিহাস, দর্শন, শিল্প-সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, মহাকাশ গবেষণায় এক অভূতপূর্ব অগ্রগতি সাধন করেছিল। নারীর মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছিল। শ্রমের মর্যাদা প্রতিষ্ঠার এই ব্যবস্থা ১৯৩৭ সালে ঘোষণা করেছিল, রাশিয়ায় কোন বেকার নেই, ভিক্ষুক নেই, পতিতা নেই। ১৯২৯ সালের মহামন্দায় উন্নত ধনতান্ত্রিক দেশগুলো যখন ধুঁকছিল, ঠিক তখনই কমরেড ষ্ট্যালিনের নেতৃত্বে পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে সমাজতান্ত্রিক রাশিয়ার প্রবৃদ্ধি ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে।

নেতৃবৃন্দ বলেন, আমাদের দেশ আজ গভীর সংকটে নিপতিত। আকাশচুম্বী বেকারত্ব, ক্রমবর্ধমান দারিদ্র্য, অসহনীয় দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলার চরম অবনতি ও জান মালের নিরাপত্তাহীনতা, মব সন্ত্রাস, উগ্র সাম্প্রদায়িক শক্তির আস্ফালন, নারী ও শিশু নির্যাতন, খুন-ধর্ষণ ও মাদকের বিস্তার অতীতের সব রেকর্ড ভেঙ্গে  দিয়েছে।

নেতৃবৃন্দ বলেন, সরকার ৪৪টি রাষ্ট্রায়ত্ব শিল্প কল কারখানা দেশি-বিদেশি লুটেরাদের হাতে নাম মাত্র দামে বিক্রি করে দিচ্ছে। সরকারের ভুল নীতি, দুর্নীতি ও অসৎ ব্যবসায়ী সিন্ডিকেটের কবলে পড়ে কৃষক ধান-গম, আলু-পিঁয়াজসহ ফসলের লাভজনক দাম পাচ্ছে না। সার-সেচ, বীজ-কীটনাশকসহ সকল কৃষি উপকরণের দাম ক্রমাগত বাড়ছে। বাজারে সার না পেয়ে গুদাম থেকে সার আনতে গিয়ে কৃষক মামলাসহ নানা হয়রানির শিকার। ডেঙ্গু-হামে মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে।
নেতৃবৃন্দ বলেন, ড. মো: ইউনূসের সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি করে আমাদের দেশের অর্থনীতি, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দিয়ে গিয়েছে। বিএনপি সরকার দাসত্বের ঐ চুক্তি বাতিল না করে বাস্তবায়ন করে চলেছে। এতে দেশের শিল্প, কৃষি, ঔষধ শিল্প ধ্বংস হবে, জ্বালানি নিরাপত্তা হুমকিতে পড়ছে। ইতিমধ্যে গ্যাস, বিদ্যুৎ, ডিজেলসহ জ্বালানির দাম দফায় দফায় বৃদ্ধি করছে সরকার।

নেতৃবৃন্দ বলেন, লাভজনক চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টারমিনাল বিদেশি ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেয়া হয়েছে। ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লা খনি ও সুন্দরবনের আকরাম পয়েন্টে এলএনজি টার্মিনাল নির্মাণের মতো পরিবেশ বিধ্বংসী অপতৎপরতা চালাচ্ছে।

Ads World

বক্তারা ব্যাটারি চালিত যানবাহনের বিধিমালায় অসঙ্গতি ধারা সমূহ বাতিল ও লাইসেন্স নিয়ে দুর্নীতি -দলীয়করণ-স্বজনপ্রীতি না করার আহ্বান জানান।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সারা দুনিয়ায় আজ সাম্রাজ্যবাদী যুদ্ধ ও আগ্রাসন-লুন্ঠন চলছে। এর কবল থেকে মুক্তি পেতে হলে পুঁজিবাদী দুঃশাসন, সাম্রাজ্যবাদী আগ্রাসন, মৌলবাদী সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সমাজতন্ত্র সাম্যবাদ প্রতিষ্ঠার সংগ্রাম জোরদার করার কোন বিকল্প নেই উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন কেবল সমাজতন্ত্রই পারে সাম্রাজ্যবাদকে মোকাবিলা করতে।

মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই
Ads World